হোম > বিশ্ব

পুলিশ ও গোয়েন্দা সংস্থা পর্যালোচনার নির্দেশ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

আতিকুর রহমান নগরী

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ফাইল ছবি

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ রোববার দেশটির পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম নিয়ে একটি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। বন্ডি বিচে সংঘটিত হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, “ভয়াবহ ইহুদি-বিদ্বেষী সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ানদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের কাছে যথাযথ ক্ষমতা ও কাঠামো আছে কি না, তা সরকার খতিয়ে দেখবে।” খবর বার্তা সংস্থা এএফপির।

এই পর্যালোচনার মাধ্যমে আইনশৃঙ্খলা ও গোয়েন্দা ব্যবস্থার সক্ষমতা, সমন্বয় এবং ভবিষ্যৎ হুমকি মোকাবিলায় প্রস্তুতি মূল্যায়ন করা হবে বলে জানানো হয়েছে।

এসআর

কঙ্গোয় ইবোলা ভাইরাসে মৃত্যু বেড়ে ২৬৪২

ইরানি মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন, ১ ডলারে মিলছে ২০ লাখ

ইউক্রেনে আরো ৩ লাখ সেনা মোতায়েন করবে রাশিয়া, দাবি জেলেনস্কির

ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধ হিতে বিপরীত হবে: ইরানের স্পিকার

বিমানের রুট বদলে বৈশ্বিক উষ্ণায়ন ঠেকাতে পরীক্ষা

‘অর্থনৈতিক যুদ্ধ চললে এক ফোঁটা তেলও হরমুজ পার হবে না’

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের আমন্ত্রণ নিয়ে যা বলছে ইরান

মানববিহীন চন্দ্রাভিযান উৎক্ষেপণ পিছিয়ে দিয়েছে চীন

মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে যোগ দেওয়ার আমন্ত্রণ

মধ্যপ্রাচ্যে কম খরচে ইন্টারসেপ্টর তৈরি করছে যুক্তরাষ্ট্র