হোম > বিশ্ব

ইসরাইলের সহায়তা অবরোধে ঝুঁকিতে বাস্তুচ্যুতরা

গাজায় তীব্র ঝড়ে ভবন ধস, ফিলিস্তিনি নারীর মৃত্যু

আতিকুর রহমান নগরী

গাজায় রোববার তীব্র ঝড়-বৃষ্টির মধ্যে একটি ভবন ধসে এক ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন এবং তাঁর পরিবারের কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে।

চিকিৎসা সূত্রগুলো আনাদোলু এজেন্সিকে জানায়, গাজা সিটির আল-রিমাল এলাকায় একটি বাড়ির দেয়াল ভেঙে পড়ে ৩০ বছর বয়সী এক নারীর তাঁবুর ওপর। বাড়িটিতে আগের ইসরাইলি হামলায় ক্ষতি হয়েছিল বলে জানা গেছে।

রাতভর ভারী বৃষ্টি ও প্রবল বাতাসে গাজাজুড়ে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের তাঁবু পানিতে তলিয়ে যায় বা উপড়ে পড়ে—এমনটাই জানিয়েছেন আনাদোলুর প্রতিবেদক ও প্রত্যক্ষদর্শীরা। দক্ষিণ গাজার খান ইউনিস উপকূলে স্থাপিত বাস্তুচ্যুতদের শত শত তাঁবুও নিম্নচাপজনিত সাগরের উঁচু ঢেউয়ে প্লাবিত হয়েছে।

বর্তমান আবহাওয়া পরিস্থিতি জীর্ণ তাঁবু কিংবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ঝুঁকিপূর্ণ ভবনে বসবাসরত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য গুরুতর বিপদ তৈরি করেছে। অক্টোবর ২০২৩ থেকে এসব এলাকা বারবার ইসরাইলি হামলার শিকার হয়েছে।

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ করেছে যে, গাজায় অভিযান শুরুর পর থেকে ফিলিস্তিনিদের জন্য সহায়তা ও মৌলিক প্রয়োজনীয় সামগ্রী প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।

অক্টোবর ২০২৩ থেকে গাজায় ইসরাইলি অভিযানে ৭১,২০০–এর বেশি মানুষ নিহত হয়েছেনএবং আহত হয়েছেন ১,৭১,২০০–এর বেশি মানুষ। যাদের অধিকাংশই নারী ও শিশু। এই হামলায় পুরো উপত্যকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

এসআর

যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে ইরান বলল, সবে শুরু করলাম

কক্ষপথ জয় জার্মান রকেটের, ইউরোপের ইতিহাসে নতুন অধ্যায়

ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি প্রচেষ্টার নিন্দা ৮ মুসলিম দেশের

গাজা যুদ্ধে ইসরাইলকে সহায়তা করছে মাইক্রোসফট, ১২৫ মিলিয়ন ডলারের চুক্তি

ব্রিটেনে নাইজেল ফারাজকে কর্মহীন শ্রমিকদের সমর্থন

ধসে পড়ল পাঁচতলা ভবন, বহু শিক্ষার্থী আটকে পড়ার আশঙ্কা

যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের গ্রহণ করবে গায়ানা

ইরান যুদ্ধ ২০২৭ পর্যন্ত চালানোর প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন

মিত্রদের সঙ্গে নিয়ে ইসরাইলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

অর্থনৈতিক অবরোধে ইরানের চেয়ে যুক্তরাষ্ট্রের ক্ষতিই বেশি: আইআরজিসি