হোম > বিশ্ব

এল-ফাশেরে ‘অকল্পনীয় নৃশংসতার’ শিকার সাধারণ মানুষ

সুদান নিয়ে জাতিসংঘের সতর্কতা

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

সুদানে জাতিসংঘের মানবাধিকার অফিস জানিয়েছে, দারফুরের পশ্চিমাঞ্চলীয় শহর এল-ফাশারে অকল্পনীয় নৃশংসতার শিকার হচ্ছেন নিরীহ মানুষেরা। আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এল-ফাশের দখলে নেয়ার পর থেকে ‘নৃশংস আক্রমণ’ বাড়ছে। খবর আল জাজিরার।

শনিবার সামাজিকমাধ্যম এক্সে পোস্ট করা একটি ভিডিওতে সুদানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রতিনিধি লি ফাং বলেন, ‘গত ১০ দিন ধরে এল-ফাশেরে নৃশংস আক্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এটি শোকের শহরে পরিণত হয়েছে।’

তিনি বলেন, ‘১৮ মাস ধরে অবরোধ ও সংঘাতের মধ্যে বেঁচে থাকা বেসামরিক নাগরিকরা এখন অকল্পনীয় মাত্রার নৃশংসতা সহ্য করছে।’

লি ফাং আরো বলেন, ‘নারী, শিশুসহ শত শত মানুষ নিহত হয়েছেন, যারা হাসপাতাল এবং স্কুলে আশ্রয় নিতে চেয়েছিল। পালিয়ে যাওয়ার অনেকে সপরিবারে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। নিখোঁজ রয়েছে অনেকে।’

জাতিসংঘের এই সতর্কতা এমন এক সময় এলো যখন দাতা গোষ্ঠীগুলো জানিয়েছে, উত্তর দারফুর রাজ্যের রাজধানী থেকে পালিয়ে আসা হাজার হাজার মানুষ তাওয়িলা শহরে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে।

সুদানের আইডিপি এবং শরণার্থী শিবিরের সাহায্যকারী গোষ্ঠীর মুখপাত্র অ্যাডাম রোজাল বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, ১৬ হাজারের বেশি মানুষ তাওয়িলায় পৌঁছেছেন, যাদের অনেকেরই খাদ্য, ওষুধ, আশ্রয় সামগ্রী এবং মানসিক সহায়তার তীব্র প্রয়োজন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ধারণা, ৪ নভেম্বর পর্যন্ত প্রায় ৮২ হাজার মানুষ এল-ফাশের ও আশেপাশের এলাকা ছেড়ে তাওয়িলা, কেবকাবিয়া, মেলিত এবং কুতুমে পালিয়ে গেছেন।

আরএ

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র