হোম > বিশ্ব

সরিয়ে নেওয়া হয়েছে ৮৬ টন স্বর্ণ

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার কথা বিবেচনায় রেখে আমেরিকা ও কানাডা থেকে ৮৬ টন স্বর্ণের রিজার্ভ ব্রিটেনে পাঠিয়েছে নেদারল্যান্ডস। বুধবার এক বিবৃতিতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ডি নেদারল্যান্ডশে ব্যাংক (ডিএনবি) জানায়, নিউ ইয়র্ক ও অটোয়ার তুলনায় লন্ডনে রাখা স্বর্ণ আন্তর্জাতিক বাজারে দ্রুত লেনদেন করা যায়। ফলে কোনো সংকট তৈরি হলে এটি ব্যবহার করা সহজ।

ডিএনবির প্রেসিডেন্ট ওলাফ স্লেইপেন বলেন, এই পদক্ষেপের মাধ্যমে স্বর্ণের রিজার্ভ বাড়ানো হয়েছে, যদিও এটি কখনো ব্যবহার করার প্রয়োজন হবে না। তারপরও ভবিষ্যৎ ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি রাখা জরুরি।

২০২৫ সালের শেষ নাগাদ নেদারল্যান্ডসের মোট স্বর্ণের মজুত ছিল ৬১২.৪ টন। এর বাজারমূল্য ছিল ৭২.২ বিলিয়ন ইউরো (প্রায় ৮৩.৭ বিলিয়ন ডলার)।

এই স্থানান্তরের আগে দেশটির মোট স্বর্ণের ৩১.৩ শতাংশ রাখা ছিল নিউ ইয়র্কে এবং ১৯.৭ শতাংশ ছিল কানাডার অটোয়ায়। স্থানান্তরের পর দুই দেশেই নেদারল্যান্ডসের স্বর্ণের অংশীদারত্ব কমে ১৮.৫ শতাংশে নেমে এসেছে।

অন্যদিকে লন্ডনে সংরক্ষিত স্বর্ণের পরিমাণ বেড়ে মোট রিজার্ভের ১৮.১ শতাংশ থেকে ৩২.১ শতাংশে উন্নীত হয়েছে। এছাড়া বাকি ৩০.৮ শতাংশ স্বর্ণ নেদারল্যান্ডসের নিজস্ব ভল্টেই সংরক্ষিত আছে।

ব্যাংকটি জানায়, পুরো কার্যক্রমটি আংশিকভাবে স্বর্ণ কেনাবেচা এবং আংশিকভাবে সরাসরি পরিবহনের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। আমেরিকা ও কানাডা থেকে ২৭ টনের বেশি স্বর্ণ প্রথমে নেদারল্যান্ডসের জেইস্টে আনা হয়। পরে একই পরিমাণ স্বর্ণ জেইস্ট থেকে লন্ডনে পাঠানো হয়।

ফ্রান্সভিত্তিক স্বর্ণ লেনদেন প্রতিষ্ঠান ন্যাশনাল গোল্ড কাউন্টারের সভাপতি লরাঁ শোয়ার্টজ বলেন, গত প্রায় এক দশক ধরেই বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক তাদের স্বর্ণের রিজার্ভ বিভিন্ন স্থানে পুনর্বিন্যাস করছে। তার মতে, আমেরিকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিও কিছু কেন্দ্রীয় ব্যাংককে বিকল্প সংরক্ষণস্থল বেছে নিতে উৎসাহিত করতে পারে।

ভারতের শক্তিশালী জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিতর্ক কেন

ইরান যুদ্ধ কবে শেষ হবে জানেন না ভ্যান্স

নেপালে ৯ দিন পর টানেলে আটকে পড়া ২ জনকে জীবিত উদ্ধার

পাকিস্তান সীমান্ত থেকে বিপুল পরিমাণ অস্ত্র জব্দের দাবি ইরানের

হরমুজে সামরিক পদক্ষেপের সম্ভাবনা খতিয়ে দেখছে দক্ষিণ কোরিয়া

আমাদের বোমা হত্যা করছে নিরীহ নারী ও শিশুদের: মার্কিন কংগ্রেস সদস্য

চুরি করতে গিয়ে বিষাক্ত ধোঁয়ায় ৪৩ জনের মৃত্যু

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

অভিযোগ নেই, বিচার নেই— তবু ইসরাইলি কারাগারে নির্যাতনের শিকার গাজার চিকিৎসক আবু সাফিয়া

গাজার সব বাসিন্দাকে ৭ বছরের মধ্যে সরিয়ে দেওয়ার পরিকল্পনা ইসরাইলি মন্ত্রীর