হোম > বিশ্ব

ঐক্যবদ্ধ থাকলে মুসলমানদের কেউ পরাজিত করতে পারবে না

তেহরানে ইরানি প্রেসিডেন্ট

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা মেহের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, বহিরাগত চাপ মোকাবেলায় মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতা অপরিহার্য। রোববার তেহরানে ইরাকি প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। তার মতে, মুসলিম দেশগুলোর উন্নয়ন ও বাইরের চাপ থেকে নিজেদের রক্ষায় ঐক্যের বিকল্প নেই। খবর বার্তা সংস্থা মেহেরের।

ইরানে প্রেসিডেন্ট বলেন, সকল ক্ষেত্রে মুসলিম দেশগুলোর মধ্যে অব্যাহত ঐক্য ও সহযোগিতা কেবল উন্নয়ন ও অগ্রগতির পথই প্রশস্ত করবে না, বরং কোনো শক্তিই মুসলিম জাতিগুলোকে নিষেধাজ্ঞা দেওয়া বা পরাজিত করতে সক্ষম হবে না।

ইসলামিক ঐক্যকে ক্ষতিগ্রস্ত করতে এবং মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির লক্ষ্যে প্রতিপক্ষের ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান ইরানি প্রেসিডেন্ট।

তিনি আরো বলেন, মুসলমানদের শক্তি তাদের মধ্যকার ঐক্য ও সংহতির মধ্যে নিহিত, বিশেষ করে মার্কিন সাম্রাজ্যবাদের হাতিয়ার ইসরাইলি শাসনব্যবস্থার মতো হুমকির বিরুদ্ধে।

ইরান-ইরাক সম্পর্কের ইস্যুতে পেজেশকিয়ান বলেন, ভৌগোলিক সীমানা ইরান ও ইরাকি জনগণের মধ্যে গভীর সম্পর্কে কোনো প্রভাব ফেলতে পারে না, তারা ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ।

ইরাকের আসন্ন গুরুত্বপূর্ণ নির্বাচনকে সামনে রেখে পেজেশকিয়ান জাতিগত ও সাম্প্রদায়িকতার বাইরে রাজনৈতিক সংহতির আহ্বান জানান। তিনি ইরাকের সঙ্গে সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেন।

আরএ

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর