হোম > বিশ্ব

সুদানে আরএসএফের হামলায় নিহত ১৬

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

সুদানের যুদ্ধবিধ্বস্ত কর্দোফানে র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) গোলাবর্ষণে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। গত দুই দিন ধরে দক্ষিণ কর্দোফানের ডিলিংয়ের আবাসিক এলাকায় গোলাবর্ষণ করছে আরএসএফ ও তার মিত্ররা। সুদান ডক্টরস নেটওয়ার্ক একথা জানায়। খবর আল জাজিরার।

নিহতদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধরাও ছিলেন। বেসামরিক নাগরিকদের ওপর হামলার নিন্দা জানিয়েছে সুদান ডক্টরস নেটওয়ার্ক।

কর্দোফানে ডিসেম্বরের শুরু থেকে ১০০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সশস্ত্র গোষ্ঠীকে অবিলম্বে বেসামরিক এলাকায় আক্রমণ বন্ধ করতে এবং যুদ্ধে আটকা পড়াদের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সুদান ডক্টরস নেটওয়ার্ক।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মতে, সহিংসতা থেকে বাঁচতে অক্টোবর থেকে কর্দোফানের তিনটি রাজ্য থেকে পালিয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ। এই সময়ের মধ্যে শুধুমাত্র ডিলিং থেকে প্রায় ৭১০ জন মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

গত ১৩ ডিসেম্বর দক্ষিণ কর্দোফানের রাজধানী কাদুগলিতে ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সে হামলাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন।

আরএ

আধুনিক উন্নয়ন ও পরিবর্তনের পথে বাধা নয় ইসলাম: মাহাথির মোহাম্মদ

জাপানে শক্তিশালী ভূমিকম্পে আহত ২০

ফিলিস্তিনি নাগরিকদের আনুগত্যের পরীক্ষা নিচ্ছে ইসরাইল

স্বাধীনতা ও গণতন্ত্রের মৌলিক নীতির সঙ্গে আপস করা যাবে না: আনোয়ার ইব্রাহিম

শরণার্থীর ঢল, স্পেনের এল হিয়েরো দ্বীপে জরুরি অবস্থা ঘোষণা

কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় ৩ সেনা নিহত

পোল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৬, আহত ১৫

ডানা হোয়াইটকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প

কেশব দ্বীপ ও হরমুজসহ ইরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণ

ইসরাইল ভেতর থেকে ধ্বংস হয়ে যাবে, কেন বললেন নেতানিয়াহু