হোম > বিশ্ব

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশ যুক্ত হওয়ার বিষয়ে ভারতের প্রতিক্রিয়া

আমার দেশ অনলাইন

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশ যুক্ত হওয়ার বিষয়ে কথা হচ্ছে। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। শুক্রবারের প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল প্রতিক্রিয়া জানান।

দ্য হিন্দু পত্রিকার সাংবাদিক কুলাচি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মন্তব্য উদ্ধৃত করে প্রশ্ন করেন, ‘পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে, বাংলাদেশ এই জোটে যোগ দেবে কি না তা সম্পূর্ণ বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত এবং এতে অন্য কারো অস্বস্তির কারণ থাকা উচিত নয়।’

উত্তরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারতের নিরাপত্তার ওপর প্রভাব ফেলে এমন যেকোনো আঞ্চলিক পরিস্থিতির ওপর তারা সতর্ক নজর রাখছেন এবং নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের সরকারের দায়িত্ব। এ বিষয়ে বাংলাদেশ সরকারকে আরো কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে।

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে কিনা, জানাল সৌদি আরব

চার মাসের মাথায় ফের সরকারে ফেরার বার্তা মমতার

কানাডাকে শিক্ষা দেওয়ার সময় এসেছে: ট্রাম্প

হিমবাহ ধস ও বন্যার আগাম পূর্বাভাস কি সম্ভব

হরমুজকে মার্কিন ভূখণ্ড বলায় ট্রাম্পকে ‘সিজোফ্রেনিক’ বললেন ইরানি মন্ত্রী

পানামা খাল দিয়ে যেতে রেকর্ড পরিমাণ ডলার দিল ট্যাংকার

মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়নের অর্থ ‘রাষ্ট্রীয় সন্ত্রাসে’ সহযোগিতা, ইরানের হুঁশিয়ারি

মাদুরোবিহীন ভেনেজুয়েলা, দুর্ভোগে ধৈর্য হারাচ্ছে মানুষ

নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকা শতাধিক, উদ্ধার অভিযানে সেনাবাহিনী

পাঁচ বছরেই মালয়েশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ