হোম > বিশ্ব

ইতালিতে যাজকদের যৌন নিপীড়নের শিকার ৪৪০০ মানুষ

আতিকুর রহমান নগরী

প্রতীকী ছবি

ইতালিতে ক্যাথলিক যাজকদের হাতে যৌন নির্যাতনের শিকার হয়েছেন প্রায় ৪ হাজার ৪০০ মানুষ। শুক্রবার প্রকাশিত এ পরিসংখ্যান আবারও দেশটির যাজকদের ওপর চাপ বাড়িয়েছে।

২০২০ সালের পর থেকে রিপোর্ট হওয়া ঘটনার ওপর ভিত্তি করে এমন অভিযোগ তুলেছে ভুক্তভোগী সংগঠন ‘রেতে ল আবুসো’। সংগঠনের প্রতিষ্ঠাতা ফ্রানচেসকো জানার্দি জানান, এই হিসাব ভুক্তভোগীদের সাক্ষ্য, বিচার বিভাগীয় তথ্য এবং গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে সংগৃহীত। তবে এসব নির্যাতনের ঘটনাগুলো কোন সময়কাল থেকে শুরু হয়েছিল, তা নিশ্চিত করা হয়নি।

ইতালির বিসপস কনফারেন্স এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। গত সপ্তাহেই ভ্যাটিকানের শিশু সুরক্ষা কমিশন তাদের সমালোচনা করে জানিয়েছিল, ইতালির ২২৬টি ডায়োসিসের মধ্যে মাত্র ৮১টি শিশু সুরক্ষা সংক্রান্ত প্রশ্নের জবাব দিয়েছে।

রেতে ল আবুসোর প্রতিবেদনে বলা হয়, মোট ১ হাজার ২৫০টি সন্দেহভাজন নির্যাতনের ঘটনা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ১০৬টি ঘটনায় যাজকরা অভিযুক্ত, বাকিগুলোতে সন্ন্যাসিনী, ধর্মীয় শিক্ষক, স্বেচ্ছাসেবক, শিক্ষাবিদ ও স্কাউট সদস্যরা জড়িত। এতে মোট ৪ হাজার ৬২৫ জন ভুক্তভোগীর তথ্য পাওয়া গেছে, যার মধ্যে ৪ হাজার ৩৯৫ জন যাজকদের দ্বারা নির্যাতিত। সূত্র : রয়টার্স

ইরানে হামলা শুরুর ঘণ্টা তিনেকের মধ্যে পাল্টা হামলার শিকার হয় যুক্তরাষ্ট্র

দুবাই ও মানামায় বিস্ফোরণের শব্দ, সতর্কতা সাইরেন

মিত্রদের সাহায্য করতে চীন কতটা সক্ষম

ইরান যুদ্ধ নিয়ে দোলাচালে চীন

ইরানে আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনিদের ওপর চলছে ইসরাইলি নিপীড়ন

ইসরাইলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক, কী কথা হলো

ইরানে এযাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ হবে আজ: মার্কিন অর্থমন্ত্রী

তেলক্ষেত্র ও বিমানঘাঁটিতে হামলা ঠেকানোর দাবি সৌদির

ইসরাইলে ইরানের নতুন দফা ক্ষেপণাস্ত্র হামলা