হোম > বিশ্ব

সৌদিতে মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

আমার দেশ অনলাইন

ছবি: আনাদোলু

সৌদি আরবে একটি মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, শনিবার এ হামলা চালানো হয়, যা প্রায় চার মাসের মধ্যে উপসাগরীয় দেশটিতে তেহরানের প্রথম সরাসরি হামলা।

একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওসের সংবাদদাতা সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে এই হামলার খবর জানান। ইরান এর আগে এপ্রিলের শুরুতে সৌদি আরবের জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালিয়েছিল।

পোস্টটিতে হামলা বা এর লক্ষ্যবস্তু সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য অন্তর্ভুক্ত করা হয়নি।

হরমুজ প্রণালিতে বিরাজমান উত্তেজনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া একটি যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের ওপর সামরিক হামলা চালিয়ে যাচ্ছে।

সূত্র: আনাদোলু

আরএ

সৌদির দুই শহরে হঠাৎ জরুরি সতর্কতা

মুষলধারে বৃষ্টিতেও মসজিদুল হারামে নামাজ ও কাবা শরিফ তাওয়াফ অব্যাহত

ট্রাম্পের মাথাব্যথার কারণ কে এই মুসলিম প্রার্থী এল সাইদ

যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়েছে ইসরাইল: জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কি বদলে দেবে ওয়াশিংটন-ইসলামাবাদ সম্পর্ক

মার্কিন কর্মকর্তাদের সৌদি ছাড়ার নির্দেশ

নেতানিয়াহু যেভাবে ইসরাইলের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী

নির্বাচনে নেতানিয়াহু হারলে ইসরাইলে কী পরিবর্তন আসবে

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ থামাতে পারবেন কি পুতিন

নেতানিয়াহুর ক্ষমতা কি থাকছে, সরকার গঠনে কি নির্ধারক হবেন মুসলিমরা