হোম > বিশ্ব

গাজায় যুদ্ধবিরতি: প্রবেশ করছে ত্রাণবাহী ট্রাক

আন্তর্জাতিক ডেস্ক

যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের সঙ্গে সঙ্গে গাজায় প্রবেশ করছে জরুরি ত্রাণবাহী অসংখ্য ট্রাক। ইসরায়েলের দক্ষিণে কারেম শালম ও উত্তরের জিকিম সীমান্ত দিয়ে ত্রাণ নিয়ে গাজায় প্রবেশ করছে দুশ’র বেশি ট্রাক।

জাতিসংঘ এই তথ্য জানিয়েছে। ইউনিসেফের পক্ষ থেকে জানানো হয়, ১ হাজার ৩০০ ট্রাক রাফাহ সীমান্তে প্রস্তুত আছে। এরপর ত্রাণবাহী আরো ৭০০ ট্রাক গাজায় প্রবেশ করতে পারবে। আমরা একা নই, অন্যরা এসব মানবিক সহায়তা প্রস্তুতে কাজ করছেন।

এর আগে মিশর জানিয়েছিল, প্রতিদিন ৫০০ ত্রাণবাহী ট্রাক ঢুকবে গাজায়। তীব্র খাদ্য সংকটের কথা মাথায় রেখে রবিবার যুদ্ধবিরতির প্রথম দিনে ৬৩০ ট্রাক প্রবেশ করেছে। খবর টাইমস অব ইসরায়েলের।

রবিবার সারা দিনে রাফা ও অন্য সীমান্ত ক্রসিং দিয়ে মোট ৬৩০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। ট্রাকগুলোতে গাজার বাসিন্দাদের জন্য জ্বালানি, ময়দা, চিকিৎসা সামগ্রী, শাকসবজি, মাংস ও অন্যান্য জরুরি ত্রাণ পাঠিয়েছে। এই ট্রাকগুলোর মধ্যে ২৫০টি উত্তর গাজায় পাঠানো হয়েছে।

হিজবুল্লাহ-সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার : মাচাদো

দুই সপ্তাহে ৪০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি ইরানের

দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক

হরমুজের ওপর সার্বভৌম অধিকার ছাড়বে না ইরান: গালিবাফ

ইসরাইলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের এক পয়সাও খরচ করা উচিত নয়

বৈঠকে বসতে ইরানের অস্বীকৃতি দরকষাকষির কৌশল: ভ্যান্স

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৯৪৩

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরাইলে মার্কিন নাগরিক গ্রেপ্তার

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৮, আহত ২২