হোম > বিশ্ব

ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বেশ কয়েকটি রাজ্যে বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা চালানো হয়। ভেনেজুয়েলার সামরিক ঘাঁটিসহ দেশটির বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা সরকার। বিবৃতিতে বলা হয়, ‘ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে প্রত্যাখ্যান এবং নিন্দা জানাচ্ছে কারাকাস।’

ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, কারাকাসের পাশাপাশি মিরান্ডা, আরাগুয়া এবং লা গুয়াইরা রাজ্যেও হামলা হয়েছে। কারাকাস বলছে, তাদের তেল ও খনিজ সম্পদ দখলের জন্যই হামলা চালিয়েছে ওয়াশিংটন। তবে তাদের এ ধরনের প্রচেষ্টা সফল হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে মাদুরো সরকার।

গত কয়েক মাস ধরে ক্যারিবিয়ান সাগর ও প্রশান্ত মহাসাগরে মাদক চোরাচালানের বিরুদ্ধে নৌযানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় নিহতের সংখ্যা ১১৫ জনে দাঁড়িয়েছে।

এই অঞ্চলে হাজার হাজার মার্কিন বাহিনী এবং বেশ কয়েকটি নৌযান মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প সম্ভাব্য সামরিক অভিযানেরও ইঙ্গিত দিয়েছেন। এই পরিস্থিতির মধ্যেই ভেনেজুয়েলায় বিস্ফোরণের ঘটনা ঘটল।

সূত্র: আল জাজিরা/বিবিসি

আরএ/এসআই

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি