হোম > বিশ্ব

ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ১০ ভূমিকম্প

আমার দেশ অনলাইন

ছবি: এপি

ভেনেজুয়েলায় ৭ দশমিক ৫ এবং ৭ দশমিক ২ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে প্রাণহানির সংখ্যা লাখ ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউএসজিএস।

ভেনিজুয়েলায় আঘাত হানা ভূমিকম্প দুটি দেশটির ইতিহাসের অন্যতম শক্তিশালী কম্পন হলেও এগুলো বিশ্বব্যাপী রেকর্ড করা সবচেয়ে বড় ভূমিকম্পগুলোর তালিকায় পড়ে না।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, বিশ্বের ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ১০টি ভূমিকম্প এবং সেগুলোতে প্রাণহানির সংখ্যা নিচে দেওয়া হলো—

প্রথম স্থানে আছে ১৯৬০ সালের চিলি ভূমিকম্প, যার মাত্রা ছিল ৯ দশমিক ৫। এই ভূমিকম্পে ১ হাজার ৬৫৫ জন মানুষের মৃত্যু হয়েছিল।

দ্বিতীয় স্থানে আছে ১৯৬৪ সালের আলাস্কা ভূমিকম্প, যার মাত্রা ছিল ৯ দশমিক ২। এতে ১৩০ জন মারা যান।

তৃতীয় স্থানে রয়েছে ২০০৪ সালের সুমাত্রা ভূমিকম্প। এর মাত্রা ছিল ৯ দশমিক ১। এই দুর্যোগে ২ লাখ ৮০ হাজারের বেশি মানুষ প্রাণ হারান।

চতুর্থ স্থানে রয়েছে ২০১১ সালের জাপানের তোহুকু ভূমিকম্প। এর মাত্রা ছিল ৯ দশমিক ১। এতে ১৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।

পঞ্চম স্থানে রয়েছে ১৯৫২ সালের রাশিয়ার কামচাটকা ভূমিকম্প। এর মাত্রা ছিল ৯। এই ভূমিকম্পে ১৫ হাজার পর্যন্ত মানুষ মারা যান।

ষষ্ঠ স্থানে রয়েছে ২০২৫ সালের রাশিয়ার কামচাটকা ভূমিকম্প। এর মাত্রা ছিল ৮ দশমিক ৮। এতে কোনো প্রাণহানি ঘটেনি।

সপ্তম স্থানে রয়েছে ২০১০ সালের চিলির বিওবিও’র ভূমিকম্প। এর মাত্রা ছিল ৮ দশমিক ৮। এই কম্পনে ৫২৩ জন মানুষের মৃত্যু হয়েছিল।

অষ্টম স্থানে রয়েছে ১৯০৬ সালের ইকুয়েডর ভূমিকম্প। এর মাত্রা ছিল ৮ দশমিক ৮। এতে ১ হাজার ৫০০ জন মারা যান।

নবম স্থানে রয়েছে ১৯৬৫ সালের আলাস্কা ভূমিকম্প। এর মাত্রা ছিল ৮ দশমিক ৭। এই ভূমিকম্পে কোনো প্রাণহানি হয়নি।

দশম স্থানে রয়েছে ১৯৫০ সালের অরুণাচল প্রদেশের ভূমিকম্প। এর মাত্রা ছিল ৮ দশমিক ৬। এতে ৭৮০ জন মানুষের মৃত্যু হয়েছিল।

সূত্র: আলজাজিরা

এএম

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো