হোম > বিশ্ব

২০ কোটি শিশুর মানবিক সহায়তা প্রয়োজন: ইউনিসেফ

আমার দেশ অনলাইন

জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) জানিয়েছে, এ বছর ১৩০টিরও বেশি দেশের ২০ কোটিরও বেশি শিশুর মানবিক সহায়তার প্রয়োজন। ইউনিসেফের নির্বাহী বোর্ডের নিয়মিত অধিবেশনে সংস্থাটির প্রধান ক্যাথেরিন রাসেল এ কথা বলেন। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

তিনি বলেন, সংঘাত, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং বৈষম্য আরো গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী শিশুরা যেসব চ্যালঞ্জের মুখোমুখি হচ্ছে, তার মাত্রা ও জটিলতা তীব্রতর হচ্ছে।

রাসেল বলেন, ‘শিশুরা ইতিহাসের সবচেয়ে মারাত্মক মানবিক সংকটের মুখোমুখি। ২০২৬ সালে ১৩০টিরও বেশি দেশের ২০ কোটিরও বেশি শিশুর মানবিক সহায়তার প্রয়োজন।’

তিনি জোর দিয়ে বলেন, মানবিক চাহিদা বৃদ্ধি পেলেও শিশু ও মাতৃস্বাস্থ্য ইউনিসেফের জন্য মূল অগ্রাধিকার হিসাবে রয়ে গেছে।

তিনি বলেন, ‘সংঘাত, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক অস্থিতিশীলতা ও বৈষম্য শিশু, পরিবার ও সমাজের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে।’

শিশুদের বিরুদ্ধে সহিংসতার ব্যাপক বৃদ্ধির কথা তুলে ধরে তিনি বলেন, গত বছর (২০২৫ সাল) শিশুদের বিরুদ্ধে সর্বোচ্চসংখ্যক গুরুতর সহিংসতার ঘটনা রেকর্ড করা হয়েছে, যার মধ্যে হত্যা, অপহরণ ও যৌন সহিংসতা অন্তর্ভুক্ত রয়েছে।

ইউনিসেফ ১৯০টিরও বেশি দেশ ও অঞ্চলে কাজ করে উল্লেখ করে, জীবন রক্ষাকারী কার্যক্রম টিকিয়ে রাখতে শক্তিশালী অংশীদারত্বের আহ্বান জানিয়েছেন রাসেল।

আরএ

লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত

সৌদিতে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

পুলিশের বাধা পেরিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে রাহুল-প্রিয়াঙ্কার মিছিল

দিল্লিতে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে আটক ১২ সাংবাদিক

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীসহ বিরোধী জোটের ৮ শীর্ষ নেতার মামলা

রাহুল-প্রিয়াঙ্কাদের মিছিল আটকে দিল পুলিশ

সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

কোরিয়া থেকে ইরান, ৮১ বছরে কোনো যুদ্ধে কেন জেতেনি যুক্তরাষ্ট্র

ম্যাক্রোইকোনমিক স্থায়িত্ব নিয়ে যুগান্তকারী গবেষণা, অর্থনীতিতে নোবেল দুই মার্কিন বিজ্ঞানীর