হোম > বিশ্ব

‘আমরা পরাধীন নই, কেউ আত্মসমর্পণ করেনি’

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, কেউ আত্মসমর্পণ করেনি। গত ৩ জানুয়ারি মার্কিন বাহিনী যখন আক্রমণ করে, তখন স্বদেশের জন্য সবাই লড়াই করছিলেন। জোর দিয়ে বলেন, ভেনেজুয়েলা পরাধীন নয়। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের হামলায় নিহতদের স্মরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

যদিও মাদুরোকে তুলে নেওয়ার পর যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা চালাবে— এমন কথা বলে আসছেন ট্রাম্প। সোমবারও সংবাদমাধ্যম এনবিসিকে তিনি বলেন, বর্তমানে তিনিই দেশটির দায়িত্বে আছেন।

এছাড়া ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের সরাসরি নিয়ন্ত্রণ বছরের পর বছর স্থায়ী হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র কত দিন ভেনেজুয়েলায় থাকবে— নিউ ইয়র্ক টাইমসের এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে মার্কিন আধিপত্যের বিষয়টি সময়ের ওপর ছেড়ে দেন ট্রাম্প।

তবে ট্রাম্পের দাবি নাকচ করে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট রদ্রিগেজ বলেন, ‘আমরা পরাধীন নই।’

এর আগে মঙ্গলবার ডেলসি রদ্রিগেজ বলেন, ‘বিদেশি এজেন্টরা ভেনেজুয়েলা শাসন করছে না। ভেনেজুয়েলার সরকারই দেশটি শাসন করছে, আর কেউ নয়।’

আরএ/এসআই

মধ্যবর্তী নির্বাচনের পর জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ট্রাম্প

ইরানের হুমকির পর ক্রিট দ্বীপে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরাল গ্রিস

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের প্রাণহানি

বিশ্ববাজারে কমল তেলের দাম

গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরাইলি হামলা, দুই ভাই নিহত

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নেই চীন-রাশিয়া

ইরানকে চাপে ফেলতে মিত্রদের ওপর নির্ভর করছে যুক্তরাষ্ট্র

ইরানের সব অর্থনৈতিক পথ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র

ইরাকে মিলিশিয়াদের অস্ত্র নিয়ন্ত্রণে নিচ্ছে সরকার

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ