হোম > বিশ্ব

মালয়েশিয়ায় ৪৬ বাংলাদেশি আটক

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় একটি কারখানায় অভিযানে ৪৬ জন বাংলাদেশি আটক হয়েছেন। বুধবার দেশটির অভিবাসন বিভাগ এই অভিযান চালায়। কর্তৃপক্ষ জানায়, জনসাধারণের অভিযোগের ভিত্তিতে বুধবার সকাল ৯টা থেকে শুরু হওয়া অভিযান চলে চার ঘন্টা। আটক সবার বয়স ১৮ থেকে ৪৩ বছর।

বৈধ ভ্রমণ নথি না থাকা এবং মেয়াদোত্তীর্ণ ভিসা থাকার মতো অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের জন্য তাদের আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য লেংগেং ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।

এরআগে গত নভেম্বেরে মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডসে অভিবাসন বিভাগের বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪৬৮ বিদেশিকে আটক করা হয়। এর মধ্যে বাংলাদেশি নাগরিক ছিলেন ১৭৪ জন। ১৯ নভেম্বর সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে অভিবাসন বিভাগের মোট ৫৪৭ সদস্য অংশ নেন। পাহাড়ি অঞ্চলের চারটি জোনজুড়ে ব্যবসায়িক এলাকা, নির্মাণকাজের স্থান ও সবজিখামারে এ অভিযান চালানো হয়।

অভিযানে মোট ১ হাজার ৮৮৬ জনের কাগজপত্র যাচাই করা হয় এবং ৪৬৮ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযোগের মধ্যে ছিল মেয়াদোত্তীর্ণ পাস, ভ্রমণ নথির অভাব এবং কিছু ক্ষেত্রে জাল সন্দেহের অস্থায়ী কর্মপাস প্রদর্শন।

সূত্র: দ্য সান মালয়েশিয়া

আরএ

লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত

সৌদিতে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

পুলিশের বাধা পেরিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে রাহুল-প্রিয়াঙ্কার মিছিল

দিল্লিতে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে আটক ১২ সাংবাদিক

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীসহ বিরোধী জোটের ৮ শীর্ষ নেতার মামলা

রাহুল-প্রিয়াঙ্কাদের মিছিল আটকে দিল পুলিশ

সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

কোরিয়া থেকে ইরান, ৮১ বছরে কোনো যুদ্ধে কেন জেতেনি যুক্তরাষ্ট্র

ম্যাক্রোইকোনমিক স্থায়িত্ব নিয়ে যুগান্তকারী গবেষণা, অর্থনীতিতে নোবেল দুই মার্কিন বিজ্ঞানীর