হোম > বিশ্ব

সালাতুল ইসতিসকার পর বৃষ্টিতে ভিজলো মসজিদে নববী

রেড অ্যালার্ট জারি

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহিত।

সৌদি আরবে বৃষ্টি কামনার বিশেষ নামাজ সালাতুল ইসতিসকা অনুষ্ঠিত হওয়ার একদিন পরই মদিনার আকাশে নেমে আসে কাঙ্ক্ষিত বৃষ্টি। শুক্রবার প্রবল বর্ষণে ভিজে ওঠে মসজিদে নববীর প্রাঙ্গণ, আর সেই নির্মল বর্ষণের মাঝে মুসল্লিরা আদায় করেন সাপ্তাহিক জুমার নামাজ। পবিত্র এই মুহূর্তটি বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে বিশেষ আবেগের জন্ম দিয়েছে। তবে বৃষ্টির পরই প্রতিকূল আবহাওয়ার সর্বোচ্চ সতর্কতা দিয়েছে সৌদি জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।

সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের আহ্বানে বৃহস্পতিবার দেশজুড়ে মসজিদগুলোতে বৃষ্টি কামনার বিশেষ নামাজ সালাতুল ইসতিসকা অনুষ্ঠিত হয়। এর আগে একই উদ্দেশ্যে কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতেও মুসল্লিরা বিশেষ নামাজ আদায় করেছিলেন।

বর্তমানে মক্কা, মদিনা, রিয়াদ ও আসিরসহ সৌদির বিভিন্ন অঞ্চলে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সৌদি জাতীয় আবহাওয়া কেন্দ্র মদিনায় এবং এর ফলে জীবন ও সম্পত্তির জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে। জন্য লাল সতর্কতা এবং মক্কার জন্য তীব্র আবহাওয়ার সতর্কতা জারি করেছে। শিলাবৃষ্টি, আকস্মিক বন্যা ও বজ্রপাতের আশঙ্কায় বাসিন্দা ও ওমরাহ পালনকারীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

মক্কার মসজিদুল হারামেও শনিবার ভোরে প্রবল বর্ষণ দেখা যায়। ট্রাফিক বিভাগ চালকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। বৃষ্টিতে সিক্ত মসজিদে নববীর দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে— অনেকেই একে রহমতের প্রতীক বলে অভিহিত করছেন।
সূত্র: খালিজ টাইমস

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি

ফিলিস্তিনিদের সমর্থন দেয়ায় ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান

ভারতে বিমানের টয়লেটে ‘বোমা রয়েছে’ চিরকুট, আতঙ্কে নামিয়ে নেওয়া হলো সব যাত্রী

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় ইইউর অবস্থান নিয়ে ধোঁয়াশা

সিজেপি সদস্যের বাবার ওপর হামলা, অভিযুক্তকে ছেড়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে প্রশ্ন

নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১৩১৮, নিখোঁজ ৫৬১৪