হোম > বিশ্ব

ইসরাইল-জার্মানি নতুন প্রতিরক্ষা চুক্তি, নেপথ্যে কী

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: মিডল ইস্ট মনিটর

নিরাপত্তা সহযোগিতাসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে ইসরাইল ও জার্মানি। রোববার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, চুক্তিতে ইরান ও তার মিত্রদের আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বর্ণনা করা হয়েছে। খবর মিডল ইস্ট মনিটরের।

জেরুজালেমে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ড এই চুক্তিতে সই করেন। বিবৃতিতে বলা হয়, ‘ইরান ও তার মিত্ররা, বিশেষ করে হিজবুল্লাহ, হামাস এবং হুথিরা কেবল ইসরাইলকেই নয়, আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলেছে।’

বিবৃতি অনুযায়ী, চুক্তিটি ইসরাইলের নিরাপত্তার প্রতি জার্মানির গভীর অঙ্গীকারকেই প্রতিফলিত করে।

চুক্তি অনুযায়ী সাইবার প্রতিরক্ষা, উন্নত প্রযুক্তি, আইন প্রয়োগকারী সংস্থা, সন্ত্রাসবাদ দমন এবং নাগরিক সুরক্ষার ক্ষেত্রে উভয় দেশের নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে একটি বিস্তৃত নিরাপত্তা অংশীদারিত্ব প্রতিষ্ঠা করবে।

গাজা যুদ্ধের কারণে গত বছরের আগস্টে ইসরাইলে সামরিক সরঞ্জাম রপ্তানি স্থগিত করেছিল জার্মানি। জার্মানি যুক্তি দিয়েছিল, তাদের রপ্তানি করা অস্ত্র ইসরাইল গাজা যুদ্ধে ব্যবহার করতে পারে। যুক্তরাষ্ট্রের পর ইসরাইলের দ্বিতীয় সর্বোচ্চ অস্ত্র সরবরাহকারী দেশ জার্মানি।

আরএ/এসআই

রাশিয়ার হুমকি মোকাবিলায় ১০ লাখ স্থলমাইন কিনতে চায় ফিনল্যান্ড

হুথিদের হামলার জেরে আন্তর্জাতিক সম্মেলন স্থগিত করল সৌদি আরব

সহিংস বিক্ষোভের পর ফ্রান্সের কয়েকটি শহরে কারফিউ জারি

গোপনে ইসরাইলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন হেগসেথ

অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান অ্যামনেস্টির

ইরান যুদ্ধে সহায়তা চাওয়ার মাধ্যমে ন্যাটোকে ‘পরীক্ষা’ করছিলেন ট্রাম্প

নেতানিয়াহুর সমর্থক-বিরোধী দুই পক্ষই ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে চায়

মধ্যপ্রাচ্যের পুরোনো রাজনৈতিক ব্যবস্থাকে বদলে দিচ্ছে ইরান যুদ্ধ: বিশ্লেষক

ভারতে রাজনৈতিক পরিবারের উত্তরসূরি এবার সুদিনের অপেক্ষায়

মসজিদে জরিমানা, বাড়িঘর উচ্ছেদ—ইসরাইলি নির্বাচনে উগ্রপন্থি বেন-গভিরের হাতিয়ার