হোম > বিশ্ব

আওয়াজ বাড়ান, ট্রাম্পকে খোঁচা মামদানির

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়গুলোই মূলত উঠে আসে তার বিজয় ভাষণে । পাশাপাশি ছাড় দেননি তার সবচেয়ে বড় সমালোচক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

মামদানি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প, যেহেতু আমি জানি আপনি দেখছেন, আপনার জন্য আমার চারটি শব্দ আছে: টার্ন দ্য ভলিউম আপ( আওয়াজ বাড়ান)।

এমন বক্তব্যের পর উল্লাসে ফেটে পড়েন তার সমর্থকরা। মামদানি আরো বলেন, ‘আমাদের কারো কাছে পৌঁছাতে হলে, আপনাকে আমাদের সকলের মধ্য দিয়ে যেতে হবে’।

মামদানি যখন তার বিজয় ভাষণ দিচ্ছিলেন, তখন ট্রাম্পও থেমে থাকেননি। সামাজিকমাধ্যমে লেখেন, ‘এবং এটা শুরু হলো!’

ভাষণে জোহরান মামদানি আরো বলেন, পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে নিউইয়র্কবাসী।

সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা একটা প্রথাগত রাজনৈতিক ধারার পতন ঘটিয়েছি।’

বলেন, অন্ধকারের এই সময়ে নিউইয়র্ক বয়ে আনবে ‘আলো’।

৩০ মিনিটেরও কম সময়ের ভাষণে, মামদানি নির্বাচনী প্রচারণার সময় দেয়া প্রতিশ্রুতিগুলো আবার তুলে ধরেন। তিনি বিনামূল্যে বাসসেবা, সর্বজনীন শিশু যত্ন এবং নিউইয়র্ক সিটিকে আরো সাশ্রয়ী করে তুলতে ক্রমবর্ধমান বাড়ি ভাড়ার লাগাম টানার প্রতিশ্রুতি পুনরাবৃত্তি করেন।

আরএ

গাজায় যা ঘটছে, তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু