হোম > বিশ্ব

এবার ফ্রান্সের সহযোগিতায় যুদ্ধবিমানের ইঞ্জিন বানাবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

দেশীয় প্রতিরক্ষা শিল্পে গুরুত্বপূর্ণ অগ্রগতির অংশ হিসেবে ভারত প্রথমবারের মতো নিজস্ব যুদ্ধবিমান ইঞ্জিন তৈরি প্রকল্পে হাত দিয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, এ লক্ষ্যে একটি ফরাসি কোম্পানির সঙ্গে যৌথভাবে কাজ করা হচ্ছে।

শনিবার পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শুক্রবার নয়াদিল্লিতে এক প্রতিরক্ষা সম্মেলনে রাজনাথ সিং বলেন, “আমরা ভারতে বিমান ইঞ্জিন তৈরির জন্য এগিয়ে যাচ্ছি। ইতোমধ্যে একটি ফরাসি কোম্পানির সঙ্গে এই প্রকল্পে সহযোগিতা শুরু হয়েছে।” যদিও তিনি কোম্পানির নাম প্রকাশ করেননি।

মে মাসে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশীয় প্রযুক্তিতে নির্মিত পঞ্চম প্রজন্মের অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফ্ট (এএমসিএ)-এর প্রোটোটাইপ তৈরির অনুমোদন দেয়। সরকার এটিকে ভারতের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছে। এই প্রকল্পের আওতায় দেশেই প্রথমবারের মতো যুদ্ধবিমান ইঞ্জিন তৈরি করা হবে।

প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, ২০৩৩ সালের মধ্যে কমপক্ষে ১০০ বিলিয়ন মার্কিন ডলারের অভ্যন্তরীণ সামরিক সরঞ্জাম উৎপাদনের জন্য ভারত সরকার নতুন চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা করেছে। এর মাধ্যমে দেশীয় উৎপাদন বাড়বে এবং অস্ত্র আমদানির ওপর নির্ভরতা কমবে।

সাম্প্রতিক বছরগুলোতে ভারতের প্রতিরক্ষা খাতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। দেশটি একটি বৃহৎ হেলিকপ্টার কারখানা স্থাপন করেছে, প্রথম দেশীয়ভাবে নির্মিত বিমানবাহী রণতরী চালু করেছে, যুদ্ধজাহাজ ও সাবমেরিন তৈরি করেছে এবং সফলভাবে একটি দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

এ ছাড়াও, ভারত সম্প্রতি ফ্রান্সের ডাসল্ট অ্যাভিয়েশন থেকে ২৬টি নতুন রাফায়েল যুদ্ধবিমান কেনার জন্য একটি বিলিয়ন ডলারের চুক্তি করেছে। নতুন এই বিমানগুলো ইতিমধ্যে ভারতের কাছে থাকা ৩৬টি রাফায়েল যুদ্ধবিমানের সঙ্গে যুক্ত হয়ে রাশিয়ার মিগ-২৯ যুদ্ধবিমানের বিকল্প হিসেবে ব্যবহৃত হবে।

এদিকে, চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা দেখা দেয়। পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত ইসলামাবাদকে দায়ী করে, যদিও পাকিস্তান তা অস্বীকার করে। এরপর নয়াদিল্লি পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায়। পরে উভয় দেশের মধ্যে ক্ষেপণাস্ত্র বিনিময় হয়, যা সপ্তাহব্যাপী চলতে থাকে। অবশেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়।

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে