হোম > বিশ্ব

মার্কিন আগ্রাসন মোকাবিলার অঙ্গীকার ভেনেজুয়েলার

কূটনীতিকে অগ্রাধিকার

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

কূটনৈতিকভাবে মার্কিন আগ্রাসনের মোকাবিলা করার অঙ্গীকার করেছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। এক বিবৃতিতে তিনি একথা জানান। যুক্তরাষ্ট্র নিকোলাস মাদুরোকে অপহরণের পর দেশেটির সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করছে কারাকাস। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

নিকোলাস মাদুরোকে তুলে নেয়ার ঘটনা নিয়ে ব্রাজিল, কলম্বিয়া ও স্পেনের নেতাদের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন রদ্রিগেজ। তিনি বলেন, ‘আমি পুনর্ব্যক্ত করেছি যে ভেনেজুয়েলা কূটনৈতিক উপায়ে এই আগ্রাসনের মুখোমুখি হবে।’

এরআগে ভেনেজুয়েলা গত বৃহস্পতিবার ‘বিপুলসংখ্যক’ রাজনৈতিক বন্দিকে মুক্তি দেয়, যার মধ্যে কয়েকজন বিদেশিও রয়েছেন। এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির উত্তেজনা প্রশমন এবং নতুন রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে দেখা হচ্ছে। বিশেষত মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর দেশটির নতুন নেতৃত্ব মার্কিন চাপ কমাতে এই পদক্ষেপ নিয়েছে।

ডেলসি রদ্রিগেজের নেতৃত্বে প্রথমবারের মতো এত বড়সংখ্যক রাজনৈতিক বন্দিকে মুক্তি দেয়া হয়েছে এবং এই উদ্যোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনও পেয়েছে। ট্রাম্প জানিয়েছেন, তিনি এই পদক্ষেপে সন্তুষ্ট এবং যতক্ষণ রদ্রিগেজ ওয়াশিংটনকে তেলের ওপর প্রবেশাধিকার দেবে, ততক্ষণ পর্যন্ত তাকে দেশ শাসন করার সুযোগ দেয়া হবে।

পোল্যান্ডের ক্রাকো শহরে প্রকাশ্যে গুলিতে নিহত ৫

মোদি সরকারের আমলে ভারতে নিপীড়নের শিকার ২০ কোটি মুসলিম: সোনিয়া গান্ধী

হাবিবি নামে রাজনৈতিক অ্যাকশন কমিটি গড়লেন আবদুল আল-সাইয়েদ

হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ, ইরাকের ৬ হাজার কোটি ডলারের ক্ষতি

আমার সব সময় মনে হতো, এরপরই খুন করা হবে রাজিবকে

ভারত মহাসাগরে বাড়ছে চীনের আধিপত্য, বহরে ৪০০-এর বেশি রণতরী

‘মুসলিম ব্রাদারহুড’ নিয়ে রসিকতা করে যা বললেন আবদুল আল-সাইয়েদ

নিউজিল্যান্ডে মাওরিদের জন্য আলাদা ভোটার তালিকা, যেভাবে কাজ করে নির্বাচনি ব্যবস্থা

দরজার কাছে দাঁড়ানো নিয়ে মারামারি, চলন্ত ট্রেনে থেকে পড়ে গেলেন যাত্রী

দূষণে বিশ্বের শীর্ষে দিল্লি, দীপাবলির আতশবাজিতে পরিস্থিতি আরো অবনতির শঙ্কা