হোম > বিশ্ব

আমরা প্রস্তুত: পাকিস্তান সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার

জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন চরমে। এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও বাড়ছে।

এ অবস্থায় ভারতকে হুঁশিয়ারি করে দিয়েছে পাক সেনাবাহিনী বলেছে, যেকোনও আগ্রাসন মোকাবিলায় তারা প্রস্তুত।

এই প্রস্তুতির পরীক্ষা না নিতেও সতর্ক করে দিয়েছে পরমাণু অস্ত্রধারী এই দেশটির সেনাবাহিনী। বুধবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

সংবাদমাধ্যমটি বলছে, আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জাতিকে আশ্বস্ত করেছেন—প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো সর্বদা দেশকে রক্ষা করতে প্রস্তুত। একইসঙ্গে ভারতকে ‘ধৈর্যের পরীক্ষা’ নেওয়ার বিরুদ্ধেও সতর্ক করেছেন তিনি।

পাকিস্তানের প্রধান সামরিক মুখপাত্র বলেন, ‘আমরা আগ্রাসন শুরু করতে যাচ্ছি না। আমরা দায়িত্বশীল একটি রাষ্ট্র। সবসময় আমরা যুক্তি এবং গঠনমূলক পথ অনুসরণ করবো। যদি তারা মনে করে আগ্রাসনই এগিয়ে যাওয়ার পথ, তাহলে আমাদের সুস্পষ্ট বার্তা এটাই, ‘আমরা পুরোপুরি প্রস্তুত, আমাদের পরীক্ষা নেওয়ার চেষ্টা করো না।’

‘সশস্ত্র বাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনীসহ আমাদের সব প্রতিরক্ষা-সম্পর্কিত প্রতিষ্ঠান প্রস্তুতি নিয়ে আছে। সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত’- উল্লেখ করেন তিনি।

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ

স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যা, ৪ জনের প্রাণহানি

ইউক্রেনকে রাশিয়ার কাছে আত্মসমর্পণে বাধ্য করছেন ট্রাম্প: জেলেনস্কি

ফ্রান্সের দাঙ্গা গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের বহিঃপ্রকাশ