হোম > বিশ্ব

পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মধ্যে বিভক্তি এড়াতে তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এনএইচকে।

গত জুলাই মাসে উচ্চকক্ষ নির্বাচনে পরাজয়ের পর সমালোচনার মুখে পড়েন ইশিবা। তিনি গত অক্টোবরে দায়িত্ব গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে মুদ্রাস্ফীতি মোকাবেলার পাশাপাশি ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সংস্কারের প্রতিশ্রুতি দেন। রাজনৈতিক তহবিল সংগ্রহ নিয়ে এলডিপির বিরেুদ্ধে সমালোচনা রয়েছে।

তিনি ক্ষমতা গ্রহণের পরপরই, নিম্নকক্ষের নির্বাচনে এলডিপি এবং তার জোটের অংশীদার কোমেইতো সংখ্যাগরিষ্ঠতা হারায়। জুলাই মাসে উচ্চকক্ষের নির্বাচনেও ক্ষমতাসীন জোট পরাজিত হয়।

সেসময় তার পদত্যাগের জোর দাবি ওঠে। তবে পদত্যাগ করতে অস্বীকৃতি জানান ইশিবা। ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী বলেন, তিনি ‘এই কঠিন ফল’ আন্তরিকভাবে গ্রহণ করেছেন, তবে এখন তার দৃষ্টি হলো বাণিজ্য আলোচনা।

দেশটির ২৪৮ সদস্যের উচ্চকক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখতে ক্ষমতাসীন জোটের ৫০টি আসন দরকার ছিলো। তবে তারা পয় মাত্র ৪৭টি আসন।

নির্বাচনের ফলাফল ইশিবার প্রতি ভোটারদের অসন্তোষকে আরো স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। তিনি জাপানের অর্থনৈতিক সংকট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় আস্থা জাগাতে ব্যর্থ হয়েছেন।

আরএ

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই