হোম > বিশ্ব

৩০ হাজার কর্মী ছাঁটাই করছে অ্যামাজন

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

৩০ হাজার কর্পোরেট কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। করোনা মহামারিতে ব্যাপক চাহিদার সময় অতিরিক্ত কর্মী নিয়োগের ক্ষতিপূরণ এবং ব্যয় কমাতে এ পদক্ষেপ নেয়া হচ্ছে। ২০২২ সালের পর এটাই হবে অ্যামাজনের সবচেয়ে বড় চাকরি ছাঁটাই। খবর বিবিসির।

এ বিষয়ে বিবিসির পক্ষ থেকে যোগাযোগ করা হলে অ্যামাজন কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

সম্ভাব্য ছাঁটাইয়ের এ সংখ্যা কোম্পানির কর্পোরেট কর্মীর প্রায় ১০ শতাংশ। যা অ্যামাজনের মোট কর্মীর একটি ছোট অংশ। বিশ্বব্যাপী অ্যামাজনের ১৫ লাখের বেশি কর্মী রয়েছে। তবে অ্যামজনের কর্পোরেট কর্মীর সংখ্যা প্রায় তিন লাখ ৫০ হাজার।

অনলাইন ডেলিভারি এবং ডিজিটাল পরিষেবার চাহিদা বৃদ্ধি পাওয়ায় কোভিড-১৯ মহামারির সময় অ্যামাজন ব্যাপকহারে কর্মী নিয়োগ করেছিল।

গত দুই বছরে অ্যামাজন বিভিন্ন বিভাগে ছোট পরিসরে একাধিক দফায় কর্মী ছাঁটাই করেছে। এর মধ্যে ডিভাইস, কমিউনিকেশন ও পডকাস্ট বিভাগও রয়েছে। নতুন দফার এই ছাঁটাইয়ের আওতায় পড়তে পারে মানবসম্পদ, অপারেশনস, ডিভাইস ও সার্ভিস এবং অ্যামাজন ওয়েব সার্ভিসেস বিভাগ।

আরএ

গাজায় যা ঘটছে, তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু