হোম > বিশ্ব

ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে বেলজিয়াম, ইসরাইলের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বেলজিয়াম। একইসঙ্গে ইসরাইলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। আজ মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট এ ঘোষণা দিয়েছেন। খবর আল জাজিরার।

প্রেভো জানান, ইসরাইলের বিরুদ্ধে অন্তত ১২টি কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হবে। এরমধ্যে রয়েছে অধিকৃত অঞ্চলের বসতি থেকে আমদানি করা পণ্যের ওপর নিষেধাজ্ঞা এবং ইসরাইলি কোম্পানিগুলোর সঙ্গে সরকারি ক্রয়-বিক্রয় নীতির পুনর্মূল্যায়ন।

তিনি আরো বলেন, ‘ফিলিস্তিনে বিশেষ করে গাজায় যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে, তার পরিপ্রেক্ষিতেই এই ঘোষণা করা হয়েছে।’

গত জুলাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দিয়েছিলেন যে, ফ্রান্স জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। এরপর একে একে আরো কয়েকটি দেশ একই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে।

জাতিসংঘের হিসেব অনুযায়ী, এই বছরের এপ্রিল পর্যন্ত ১৪৭টি দেশ এরইমধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।

গাজায় ইসরাইলের যুদ্ধে কমপক্ষে ৬৩ হাজার ৪৫৯ জন নিহত এবং এক লাখ ৬০ হাজার ২৫৬ জন আহত হয়েছেন।

গত জুলাই মাসে, বেলজিয়ামের প্রসিকিউটররা গাজায় নৃশংসতায় অংশগ্রহণের অভিযোগে দুই ইসরাইলি সেনার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) পাঠান।

আরএ

ইরানের জন্য আলোচনার দরজা খোলা: জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত

সুইডেন থেকে ৪৫৮ ব্রিটিশ নাগরিককে অপসারণ, স্ত্রী-ঘর হারিয়ে ফিরলেন চার্লস

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের

ফের বড় হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, অনিশ্চিত গন্তব্যে মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে নতুন অস্ত্র ব্যবহার করবে ইরান: আইআরজিসি

তিন সন্তান হত্যার ঘটনায় মুখ খুললেন প্যাট্রিক ক্ল্যান্সি

অস্ট্রেলিয়ায় বাড়ছে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা, কমছে জন্মহার

চীনে সীমাবদ্ধ হয়ে পড়ছে মি টু আন্দোলন, প্রকাশ্য তৎপরতা কমছে নারীবাদীদের

মস্কোয় ড্রোন হামলার জেরে কিয়েভে তীব্র হামলার হুমকি রাশিয়ার

যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনে ফ্রান্সের সঙ্গে সম্পর্ক জোরদার করছে কানাডা