হোম > বিশ্ব

ভেনেজুয়েলায় বিস্ফোরণ নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সিবিএস নিউজ

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে দফায় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র বলছে, বিস্ফোরণের খবর সম্পর্কে তারা অবগত রয়েছে। তবে এ নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ট্রাম্প প্রশাসন।

প্রতিবেশী দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে দাবি করেছেন, ‘কারাকাসে বোমা হামলা হচ্ছে।’

তিনি বলেন, ‘পুরো বিশ্বকে সতর্ক করা হচ্ছে, তারা ভেনেজুয়েলায় ক্ষেপণাস্ত্র দিয়ে বোমা হামলা চালিয়েছে।’ তবে কোনো দেশের নাম উল্লেখ করেননি তিনি। এ বিষয়ে জাতিসংঘকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন তিনি।

কয়েক মাস ধরে ক্যারিবিয়ান সাগর ও প্রশান্ত মহাসাগরে মাদক চোরাচালানের বিরুদ্ধে নৌযানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় নিহত ১১৫ জনে দাঁড়িয়েছে।

এই অঞ্চলে হাজার হাজার মার্কিন বাহিনী এবং বেশ কয়েকটি নৌযান মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প সম্ভাব্য সামরিক অভিযানেরও ইঙ্গিত দিয়েছেন। এই পরিস্থিতির মধ্যেই ভেনেজুয়েলায় বিস্ফোরণের ঘটনা ঘটল।

আরএ/এসআই

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু