হোম > বিশ্ব

ভেনেজুয়েলায় স্বর্ণের খনি ধসে নিহত ১৪

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

ভেনেজুয়েলার দক্ষিণাঞ্চলীয় এল ক্যালাও এলাকায় ভারী বৃষ্টিপাতে স্বর্ণের খনি ধসে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। সোমবার জরুরি বিভাগের কর্মকর্তা একথা জানান। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ন্যাশনাল রিস্ক সিস্টেম জানিয়েছে, উদ্ধারকাজ চলছে এবং তিনটি আলাদা শ্যাফট (খনির গহ্বর) থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

প্রথম পর্যায়ে খনির ভেতরে যারা আটকা পড়েছেন, তাদের কাছে পৌঁছানোর জন্য খাদ থেকে পানি পাম্প করে বের করা হচ্ছে। সামাজিকমাধ্যমে দেয়া পোস্টে কর্তৃপক্ষ জানায়, ‘উদ্ধার কাজের প্রথম পর্যায়ে পানির স্তর কমাতে সেক্টরের সকল খাদের পানি পাম্প করে বের করা হবে এবং তারপর উদ্ধার কাজ চালানো হবে।’

এল ক্যালাও শহরের প্রায় ৩০ হাজার বাসিন্দা স্বর্ণের খনির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। বাসিন্দাদের মধ্যে বেশিরভাগই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই শিল্পের সঙ্গে জড়িত।

ভেনেজুয়েলার খনি শিল্প, যার মধ্যে স্বর্ণ, তামা এবং হীরা রয়েছে। এসব খনি অনিরাপদ কর্মপরিবেশ এবং দুর্বল নিয়ন্ত্রণের জন্য সমালোচিত।

আরএ

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

ক্রমাগত একঘরে হয়ে পড়ছে ইসরাইল

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু

আল-আকসা মসজিদে ইহুদিদের অনুপ্রবেশের নিন্দা আমিরাতের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের