হোম > বিশ্ব

ইরানে হামলায় ৪০ জন কর্মকর্তা নিহত

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের প্রায় ৪০ জন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন। একটি গোয়েন্দা সূত্র এবং একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি। এমনকি এসব কর্মকর্তা একসঙ্গে নাকি আলাদা হামলায় নিহত হয়েছেন, সেটাও স্পষ্ট নয়।

দাবি অনুযায়ী, নিহতদের মধ্যে আছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডার মোহাম্মদ পাকপোর।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ায় দেশটিতে শোকের ছায়া নেমে এসেছে। এক বিবৃতিতে এ নিহতের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

খামেনির মৃত্যুতে সাত দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার।

আরএ

হামলার চেয়ে চুক্তিতে আগ্রহী ট্রাম্প

ইরান যুদ্ধে আমেরিকার জড়ানো উচিত হয়নি: ট্রাম্প

ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায় যুদ্ধবিরতি চুক্তি

তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিম নিক্ষেপ, মারধর

ভবিষ্যৎ পরিকল্পনা জানা গেল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’র

হিন্দুপাড়ায় মুসলিম থাকবে কেন? বৃদ্ধ দম্পতির বাড়িতে চড়াও বিজেপির ‘ধর্মরক্ষক’রা

হরমুজে স্থায়ী ফি প্রত্যাখ্যান কাতারের, সাময়িক চার্জে আলোচনার ইঙ্গিত

মরুভূমিতে চীনের অস্ত্রভান্ডার, আমেরিকার কপালে চিন্তার ভাঁজ

ইসরাইলি গণহত্যা অব্যাহত, গাজায় নিহতের সংখ্যা প্রায় ৭৩ হাজার

ইরানে ‘কয়েক ডজন’ হামলায় গোপনে ভূমিকা রেখেছিল আমিরাত