হোম > বিশ্ব

পাকিস্তানে ইরাকি সেনাদের বিশেষ প্রশিক্ষণ

আতিকুর রহমান নগরী

ছবি : সংগৃহীত

ইরাকের সেনাদের বিশেষ প্রশিক্ষণ দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। গত ২৪ সেপ্টেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের জাতীয় সন্ত্রাসবিরোধী কেন্দ্রে (এনসিটিসি) এই প্রশিক্ষণ দেওয়া হয়।

রোববার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ৪৪৬ জন প্রশিক্ষণার্থীর তৃতীয় ব্যাচের স্নাতক প্রশিক্ষণ ২৯ নভেম্বর অনুষ্ঠিত হয়। এতে পাকিস্তানি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইরাকের সামরিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আইএসপিআর জানিয়েছে, প্রশিক্ষণ চলাকালে উভয় দেশের সেনারা ব্যতিক্রমী পেশাদারত্ব, অপারেশনাল দক্ষতা ও নিষ্ঠা প্রদর্শন করেছে। এই কর্মসূচিতে সন্ত্রাসবিরোধী ক্ষমতা বৃদ্ধি, কৌশলগত মহড়া এবং সমন্বিত মিশন পরিকল্পনার ওপর জোর দেওয়া হয়েছে।

আইএসপিআর আরো জানিয়েছে, সব প্রশিক্ষণের লক্ষ্য সফলভাবে অর্জন করা হয়েছে, যা পাকিস্তান ও ইরাকের মধ্যে দীর্ঘস্থায়ী সামরিক সম্পর্ককে আরো জোরদার করেছে এবং আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতামূলক প্রতিরক্ষা প্রস্তুতির প্রতি উভয় দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন

ভারতে বিমান বিধ্বস্তে নিহত ৫ সদস্যের পরিচয় প্রকাশ

পশ্চিমবঙ্গে মুসলিম ফেরিওয়ালাকে কুপিয়ে হত্যা

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় ৪ জন নিহত

আমরা যুক্তরাষ্ট্রকে মোটেই বিশ্বাস করি না: ইরানের প্রধান বিচারপতি

ভারতে বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫

১১০ বছর আগে বিশ্ব পেয়েছিল প্রথম বিলিয়নিয়ার, কে তিনি?

ফুটবল বিশ্বকাপ সামনে আনল আমেরিকার তিন প্রতিবেশীর টানাপোড়েন

পাকিস্তানে ভারতীয় মদতপুষ্ট ২১ সন্ত্রাসী নিহত

ভারতে জ্বালানি তেল ব্যবহারে কড়াকড়ি

ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬১