হোম > বিশ্ব

‘ইরানের অস্ত্র-স্বনির্ভরতা বদলে দিয়েছে শত্রুর হিসাব-নিকাশ’

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, সশস্ত্র বাহিনীর যুদ্ধ সক্ষমতা শত্রুপক্ষকে তাদের কৌশলগত হিসাব-নিকাশ পাল্টাতে বাধ্য করেছে। এই অস্ত্র-স্বনির্ভরতা শেষ পর্যন্ত শত্রুকে যুদ্ধের একটি রাজনৈতিক সমাধান মেনে নিতে বাধ্য করেছে বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে শুক্রবার দেওয়া এক বার্তায় সেনাপ্রধান বলেন, বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম ও প্রতিরক্ষা ব্যবস্থার নকশা, নির্মাণ ও আধুনিকায়নের মাধ্যমে ইরানের প্রতিরোধ সক্ষমতা জোরদারে প্রতিরক্ষা মন্ত্রণালয় কার্যকর ভূমিকা পালন করেছে। এসব অর্জনের একটি উল্লেখযোগ্য অংশ সাম্প্রতিক যুদ্ধগুলোর প্রকৃত রণক্ষেত্রে নিজেদের কার্যকারিতা প্রমাণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।

হাতামি বলেন, ‘দেশের প্রতিরক্ষা শিল্পে ইরানের সন্তানদের প্রচেষ্টায় সশস্ত্র বাহিনীর হাতে আজ যে সক্ষমতা রয়েছে, তা নিছক কিছু সরঞ্জাম ও ব্যবস্থার সমষ্টি নয়; বরং এটি ইরানের সক্ষমতার ওপর আস্থা, আত্মনির্ভরতা, দেশীয় জ্ঞান এবং নিজেদের নিরাপত্তা ও কর্তৃত্ব নিশ্চিত করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ একটি জাতির ইচ্ছাশক্তির বহিঃপ্রকাশ।’

তিনি বলেন, প্রতিরক্ষা কাঠামো শক্তিশালী করার অন্যতম ভিত্তি হিসেবে সেনাবাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সহযোগিতা ও সমন্বয়কে বিবেচনা করে। সামরিক বাহিনীর চাহিদা পূরণ, সরঞ্জামের আধুনিকায়ন, অভিজ্ঞতা বিনিময় এবং দেশের বৈজ্ঞানিক ও শিল্প সক্ষমতার সর্বোচ্চ ব্যবহারের লক্ষ্যে এই কৌশলগত অংশীদারত্ব অব্যাহত রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সূত্র: বার্তা সংস্থা মেহের

আরএ

ট্রাম্পের নিশানায় কিউবা, ইরান থেকে ফেরার পথে যুদ্ধজাহাজ পাঠানোর ইঙ্গিত

স্থল অভিযান চালালে ইরান হবে বিদেশি সেনাদের কবরস্থান: আইআরজিসি জেনারেল

ইসরাইলকে মধ্যপ্রাচ্যে অশান্তির মূল হোতা বলল মিসর, সৌদি, তুরস্ক ও পাকিস্তান

ইরানে নতুন হামলার ইঙ্গিত মার্কিন রাষ্ট্রদূতের, ট্রাম্পের দাবি কিছুই জানেন না

তেহরান-মস্কোর কৌশলগত অংশীদারত্ব জোরদারে দুই প্রেসিডেন্টের বৈঠক

ভারতে গরু পাচারের অভিযোগে পুলিশের গুলির শিকার শত শত, অধিকাংশই মুসলিম

পশ্চিম তীরে প্রতিশোধমূলক গুলিতে দুই ইসরাইলি সেনা নিহত, প্রতিরোধ গোষ্ঠীগুলোর প্রশংসা

বিশ্ববাজারে ৫ মাসের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে ইস্তাম্বুলে ৮ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বিকল্প পাইপলাইনে তেল পরিবহন বাড়াচ্ছে সৌদি আরব