হোম > বিশ্ব

ওমানে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

আতিকুর রহমান নগরী

প্রতীকী ছবি

ওমানের দুকুম সিদরা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপের সাত বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবাই সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গেছে।

তাদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে। নিহত তিনজন হলেন— আমিন সওদাগর, পিতা আলী কব্বর সেরাং; ওয়ার্ড নং ২, সারিকাইত ইউনিয়ন; আরজু, পিতা: শহিদুল্লাহ; ওয়ার্ড নং ৪, সারিকাইত ইউনিয়ন; রকি, পিতা: ইব্রাহীম মেস্তুরী; ওয়ার্ড নং ২, সারিকাইত ইউনিয়ন।

স্থানীয় প্রবাসীদের বরাত দিয়ে জানা গেছে, গতকাল দুকুম এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজন মারা যান।

নিহত ব্যক্তিরা সবাই বাংলাদেশি এবং ওমানের বিভিন্ন স্থানে কর্মরত ছিলেন। সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নে এ খবর পৌঁছালে শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় বাসিন্দারা জানান, একসঙ্গে এতজন প্রবাসীর মৃত্যু এলাকার জন্য এক হৃদয়বিদারক ঘটনা।

সারিকাইতের এক বাসিন্দা বলেন, ‘একটা পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন কেউ কেউ। এমন খবর সহ্য করা কঠিন।’

ওমানপ্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় বাংলাদেশ দূতাবাসও বিষয়টি তদারকি করছে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রে আজও বাতিল ৪ হাজার ফ্লাইট, বিমানবন্দরে অপেক্ষায় যাত্রীরা

আলাস্কার গভর্নর নির্বাচিত ৩৭ বছরের জোনাথন, ২৮ বছর পর ডেমোক্র্যাটদের জয়

পেটের ক্ষুধায় কুকুরের মাংস ভক্ষণ ভারতীয় যুবকের

গাজায় বন্যায় ৪৬ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত, জরুরি ত্রাণ প্রবেশের দাবি ইইউর

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান

ইউক্রেন যুদ্ধে অর্থের জোগান ইউরোপের, ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়ছে দূরত্ব

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় মার্কিন রাডার ধ্বংস

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা

লন্ডনে প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬ ঘোষণা

যুদ্ধের পরেও ইরানের হাতে মজুত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র