হোম > বিশ্ব

আইসিসির কাছে নিরীহ মানুষের ওপর হামলার প্রমাণ দাখিল ইরানের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে বেসামরিক নাগরিকদের ওপর হামলার নথি জমা দিয়েছে ইরান। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর-হোসেন কোলিভান্দ এ কথা জানিয়েছেন।

কোলিভান্দ বলেন, আইসিসির প্রসিকিউটর দাখিল করা নথিগুলোকে আনুষ্ঠানিক প্রমাণ হিসেবে গ্রহণ করেছেন এবং আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে মামলাগুলো খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরো বলেন, চলমান আলোচনার পর রেড ক্রসকেও এই প্রক্রিয়ায় যুক্ত করা হয়েছে।

যুক্তরাষ্ট্র–ইসরাইলের হামলায় ইরানে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে এ পর্যন্ত ২১৬ শিশুসহ মোট দুই হাজার ৭৬ জন নিহত হয়েছে। এক হাজার ৭৬৭টি শিশুসহ আহত হয়েছেন সাড়ে ২৬ হাজার মানুষ।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

ইরানভীতিকে কাজে লাগিয়ে আরব দেশগুলোর কোষাগার খালি করছে আমেরিকা

আগ্রাসী শর্তের ভিত্তিতে যুদ্ধের সমাপ্তি হতে দেবে না ইরান

অভ্যন্তরীণ দ্বন্দ্বে পতনের দ্বারপ্রান্তে ইসরাইল: সাবেক জেনারেল

ভারতে গোয়ালঘরে স্কুল দেখতে গিয়ে হামলার শিকার ককরোচ পার্টি

দিল্লিতে রেড অ্যালার্ট জারি, ফিরে গেল ১৫ বিমান

কথিত মাদক পাচারকারী নৌযানে মার্কিন হামলা, নিহত দুই

ইরান সফরে পাক সেনাপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

হামলায় সহায়তা না করলে ভয় পাওয়ার কারণ নেই: তেহরান

হরমুজের নিরাপত্তাকে নতুন রূপ দিতে পারে ইরান-পাকিস্তান সংলাপ

জাপানের প্রধানমন্ত্রী ‘ওয়ার্ক ফ্রম হোম’ পছন্দ করেন কেন