হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্র–চীন শুল্কবিরতি আরো ৯০ দিন বাড়ল

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও চীন তাদের চলমান বাণিজ্যযুদ্ধের শুল্কবিরতি আরো ৯০ দিনের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে আগামী ১০ নভেম্বর পর্যন্ত এই বিরতি বহাল থাকবে। নতুন সময়সীমার ঘোষণা আসে উভয় পক্ষের পণ্যে বড় অঙ্কের শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে। মঙ্গলবার (১২ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি সোমবার এক যৌথ বিবৃতিতে জানায়, এ বছরের শুরুর দিকে ঘোষিত অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনা আরো তিন মাসের জন্য স্থগিত থাকবে।

গত মাসের বৈঠকে উভয় পক্ষই আলোচনাকে “গঠনমূলক” বলে উল্লেখ করেছিল। বৈঠক শেষে চীনের প্রধান আলোচক বলেছিলেন, বিরতি বজায় রাখতে তারা চেষ্টা চালিয়ে যাবেন। যুক্তরাষ্ট্রও জানিয়েছিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে তারা।

সোমবার ট্রাম্প একটি নির্বাহী আদেশে শুল্কবিরতির মেয়াদ আনুষ্ঠানিকভাবে বাড়ান। এতে যুক্তরাষ্ট্র চীনা পণ্যে ১৪৫ শতাংশ শুল্ক কার্যকর করার পরিকল্পনা স্থগিত রাখবে, আর চীনও মার্কিন পণ্যে ১২৫ শতাংশ শুল্ক আরোপের বিরতি বজায় রাখবে। তবে উভয় পক্ষই বর্তমান শুল্ক কাঠামো— যুক্তরাষ্ট্রে চীনা পণ্যে ৩০ শতাংশ এবং চীনে মার্কিন পণ্যে ১০ শতাংশ— বহাল রাখবে।

হোয়াইট হাউস জানিয়েছে, এই অতিরিক্ত সময় বাণিজ্য ঘাটতি হ্রাস, ‘অন্যায্য বাণিজ্যনীতি’ মোকাবিলা এবং মার্কিন রপ্তানিকারকদের জন্য চীনা বাজারে প্রবেশাধিকার ইত্যাদি বিষয়ে গভীর আলোচনা করার সুযোগ দেবে।

সূত্র: বিবিসি

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

ক্রমাগত একঘরে হয়ে পড়ছে ইসরাইল

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু

আল-আকসা মসজিদে ইহুদিদের অনুপ্রবেশের নিন্দা আমিরাতের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের