হোম > বিশ্ব

সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি হুথিদের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইয়েমেনের আল-জাওফ প্রদেশে সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিতের দাবি করেছে হুথি বিদ্রোহীরা। হুথি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এমন দাবি করেছেন।

ইয়াহিয়া সারি বলেন, তাদের গোষ্ঠী বাহিনী আল-জাওফ প্রদেশের আকাশে একটি সৌদি সিএইচ-৪ সশস্ত্র গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে।

সারি বলেন, বিমানটি খাব্ব ওয়া আশ শা'আফ জেলায় ‘শত্রুতামূলক কার্যকলাপ’ চালাচ্ছিল। পরে একে ভূপাতিত করা হয়।

এদিকে, ইয়েমেনের সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী হুথিদের মধ্যে নতুন করে শুরু হওয়া ভয়াবহ সংঘর্ষে নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এসব লড়াইয়ে দুই পক্ষের যোদ্ধাদের পাশাপাশি বহু বেসামরিক মানুষও নিহত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় তাইজ এবং দক্ষিণাঞ্চলীয় হোদেইদা এলাকায় সংঘর্ষ সবচেয়ে বেশি তীব্র হয়েছে। লোহিত সাগরের উপকূল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালির কাছে সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত এলাকাগুলোর দিকে হুথি বাহিনী বড় ধরনের অভিযান শুরু করেছে।

সূত্র: আল জাজিরা

আরএ

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই