হোম > বিশ্ব

আফগানিস্তানে ভূমিকম্পে ২০ জন নিহত, আহত শতাধিক

আতিকুর রহমান নগরী

ছবি: দ্য গার্ডিয়ান

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভূমিকম্পে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। জালালাবাদ থেকে ২৭ কিলোমিটার দূরে ছিল ভুমিকম্পের কেন্দ্রস্থল। এরপর থেকে অন্তত আরও তিনটি কম্পন অনুভূত হয়। সেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।

আফগানিস্তানের স্থানীয় কর্মকর্তারা বলেছেন, নানগারহার ও কুনার প্রদেশে ভূমিকম্পের কারণে ২০ জন নিহত হয়েছে। এছাড়া আহত ১১৫ জনের বেশি মানুষকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

ভুমিধসে রাস্তা আটকে যাওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। তালেবান সরকার বলছে, শুধুমাত্র হেলিকপ্টার দিয়ে উদ্ধারকাজ চলছে। কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, শতাধিক মানুষ নিহত অথবা আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

উদ্ধারকাজের জন্য আন্তর্জাতিক সহায়তা চেয়েছে আফগান সরকার।

আরএ

মার্কিন বাহিনীকে আগ্রাসনের চড়া মূল্য দিবে হবে: ইরান

ইরানের হামলার পর কুয়েত বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার হামলায় নিহত ২৩

আজ বিশ্ব সাইকেল দিবস

ইসরাইলি মন্ত্রীদের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে ইইউ

রাশিয়ায় যাত্রীবাহী বাসে ইউক্রেনীয় ড্রোন হামলা, নিহত ৭

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

দেশ পরিচালনায় আরো সক্রিয় হচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা: রুবিও

আয়াতুল্লাহ আলি খামেনির দাফন ঘিরে ইরানে ৩ দিনের পরিকল্পনা

পঞ্চম নৌবহরের সদর দপ্তরে হামলার দাবি ইরানের, যুক্তরাষ্ট্রের অস্বীকার