হোম > বিশ্ব

গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলের হামলা, নিহত ৬

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

গাজা সিটিতে বিয়ের অনুষ্ঠানে ইসরাইলের হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ছয়জন। আশ্রয়কেন্দ্রে পরিণত হওয়া একটি স্কুলের দ্বিতীয় তলায় হামলা হয়। এমন সময় এ হামলা হলো যখন গাজা যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে রয়েছেন মিশর, কাতার ও তুরস্কের প্রতিনিধিরা। খবর আল জাজিরার।

গাজা গণমাধ্যম কার্যালয় জানায়, অক্টোবরে মার্কিন-মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। এরপর থেকে পাঁচশ’ বারের বেশি চুক্তি লঙ্ঘন করেছে ইসরাইল।

ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, উত্তর গাজা উপত্যকায় ‘ইয়েলো লাইন’ এলাকায় অভিযানের সময় বেশ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়। এরপরেই ইসরাইলি বাহিনী হুমকি দূর করতে সন্দেহভাজন ব্যক্তিদের উপর গুলি চালায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও মার্কিন কর্মকর্তারা গাজা চুক্তির পরবর্তী পর্যায় নিয়ে ফ্লোরিডার মিয়ামিতে আলোচনা শুরু করেছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেছেন, কাতার, তুরস্ক, মিশর এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে।

তিনি জোর দিয়ে বলেন, গাজা শাসনে সহায়তা করতে একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাটিক কমিটি গঠন, শান্তির বোর্ড প্রতিষ্ঠা এবং ভূখণ্ডে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার।

আরএ

গবেষণা ও উন্নয়ন ব্যয়ে শীর্ষ দশে এক মুসলিম-প্রধান দেশ

হুথি হামলা থেকে সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য

শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে

উত্তর প্রদেশে মুসলিমদের ওপর হামলা, গ্রেপ্তার ও বুলডোজার অভিযান বেড়েছে

রুশ পররাষ্ট্রমন্ত্রীর পর তেহরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান

রিয়াদের বাসিন্দাদের ফোনে বিমান হামলার হুমকির সতর্কতা

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র