হোম > বিশ্ব

ইমরান খান সুস্থ আছেন, জানাল কারা কর্তৃপক্ষ

আতিকুর রহমান নগরী

ছবি: জিও নিউজ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান সুস্থ আছেন এবং আদিয়ালা কারাগারেই আছেন। বুধবার ইমরান খানকে কারাগারের বাইরে সরিয়ে নেয়ার গুজব উড়িয়ে একথা জানায় আদিয়ালা জেল কর্তৃপক্ষ। কারা কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে, তিনি কারাগারের মধ্যেই রয়েছেন এবং সুস্থ আছেন। খবর জিও নিউজের।

রাওয়ালপিন্ডি কারাগারের কর্মকর্তারা এক বিবৃতিতে বলেছেন, ‘আদিয়ালা জেল থেকে তাকে স্থানান্তরিত করার খবরের কোনো সত্যতা নেই। তিনি সম্পূর্ণ সুস্থ এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছেন। তার স্বাস্থ্য নিয়ে জল্পনা ‘ভিত্তিহীন’।

গতকাল বুধবার (২৬ নভেম্বর) গুজব ছড়ায় ইমরান খানকে আদিয়ালা কারাগার থেকে গোপনে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। তার বোনেরা বারবার দেখা করতে চাইলেও অনুমতি দেয়া হয়নি।

২০২২ সালের এপ্রিলে বিরোধী দলের অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতা থেকে উৎখাত হওয়ার পর থেকে ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান খান।

আরএ

ইসলাম ও মুসলিম বিশ্ব সম্পর্কে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের চিন্তা ও দর্শন

হুথিদের হামলায় সৌদির আরামকো টাওয়ার ক্ষতিগ্রস্ত

ইরান যুদ্ধের বিরোধিতাকারীদের ‘শয়তান নিয়ন্ত্রণ করছে’: মার্কিন রাষ্ট্রদূত

‘আগামী লোকসভা নির্বাচনেই মোদি সরকারের পতন হবে’

গাজা বিশ্বকে বদলে দিয়েছে, ফিলিস্তিনের মুক্তিই সবার মুক্তির ভিত্তি: অ্যাবি মার্টিন

জয়ের পর আল-সাইয়েদের ব্যাপারে সুর কী একই আছে ট্রাম্পের

ইসরাইলি কারাগারে বসেই পুরো কোরআন হিফজ করলেন ফিলিস্তিনি তরুণী

ট্রাম্পের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ডানা হোয়াইট

ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে সোচ্চার স্যান্ডার্স, মামদানি ও আল-সাইয়েদ

ইসরাইলের হয়ে কাজ করায় ইরানে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর