হোম > বিশ্ব

ফিলিপাইনে টাইফুন কালমেগির আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৬৬

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

ফিলিপাইনে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন কালমেগির আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৬৬ জনে দাঁড়িয়েছে। বেশিরভাগ মানুষই মারা গেছেন পানিতে ডুবে। ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে লাখ লাখ মানুষ। নিখোঁজ রয়েছে আরো ২৬ জন। খবর বিবিসির।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেবু দ্বীপ। সেখানকার সবগুলো প্লাবিত হয়েছে। মারা গেছে ৪৯ জন। অনেকে আশ্রয় নিয়েছে ঘরের ছাদে।

সেবুতে আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক ছোট ছোট ভবন ভেসে গেছে। উদ্ধারকারী দল নৌকায় করে তাদের ঘরের ভেতরে আটকে পড়া মানুষদের উদ্ধার করে।

মিন্দানাও দ্বীপে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন ক্রু নিহত হয়েছেন। তাদেরকে ত্রাণ তৎপরতায় সহায়তা করার জন্য মোতায়েন করা হয়েছিল।

মঙ্গলবার ভোরে ভূমিধসের পর থেকে টাইফুন দুর্বল হয়ে পড়েছে। তবে ঘণ্টায় ৮০ মাইল বেড়ে বাতাস বইছে।

বুধবারের মধ্যে এটি ভিসায়াস দ্বীপপুঞ্জ অঞ্চল পেরিয়ে দক্ষিণ চীন সাগরের ওপর দিয়ে অগ্রসর হওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে।

রাস্তায় অসংখ্য গাছ ও বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকায় ত্রাণ পৌঁছাতে সময় লাগছে।

গাজায় যা ঘটছে, তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু