হোম > বিশ্ব

নিজেদের সোশ্যাল মিডিয়ায় প্রথম পোস্টে যা বললেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক

প্রযুক্তি জগতে আরো এক ধাপ এগিয়ে গেল তুরস্ক। এবার দেশটি উন্মোচন করল নিজেদের সোশ্যাল মিডিয়া। সম্প্রতি চালু হওয়া নিজেদের নতুন সামাজিক যোগাযোগমাধ্যমের নাম নেক্সট সোশ্যাল (Next Sosyal)। প্ল্যাটফর্মটির উদ্বোধন উপলক্ষে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান নিজেই প্রথম পোস্ট করেন।

মঙ্গলবার তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এরদোয়ান প্রথম পোস্টে কবি এরদেম বায়েজিতের "সুইন দ্য ডে উইল রাইজ" কবিতা উদ্ধৃত দিয়ে লিখেন :— “কংক্রিটের দেয়ালের মধ্যে একটি ফুল ফুটে উঠলো”। সঙ্গে তিনি প্রশ্ন করেন— “Are you ready?” এবং ব্যবহার করেন “We’re starting” হ্যাশট্যাগ ও জাতীয় পতাকা, পৃথিবী ও রকেট ইমোজি।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও এতে যোগ দিয়েছেন। তিনি প্ল্যাটফর্মে নিজের প্রথম পোস্টে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের উদ্বোধনী বার্তা শেয়ার করেন।

উন্মোচনের পর অল্প সময়েই ‘নেক্সট সোসিয়াল’ ব্যাপক সাড়া ফেলে। ইতোমধ্যে এটি এক মিলিয়নের বেশি ব্যবহারকারী অর্জন করেছে এবং অ্যাপ স্টোরের সোশ্যাল নেটওয়ার্ক বিভাগে শীর্ষে উঠে এসেছে।

প্ল্যাটফর্মটিতে টেক্সট, ছবি, ভিডিও ও পোল শেয়ার করার সুবিধা রয়েছে। বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে আছে বিজ্ঞাপনবিহীন অ্যালগরিদম, বহু-ভাষা সমর্থন এবং নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সেবা T3 AI।

এই প্রকল্প বাস্তবায়ন করেছে তুর্কি টেকনোলজি টিম এবং প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান বায়রাক্তার । সমর্থকদের মতে, এটি তুরস্কের প্রযুক্তিগত স্বনির্ভরতার বড় পদক্ষেপ।

নেক্সট সোশ্যালের লক্ষ্য ও বৈশিষ্ট্য

নেক্সট সোশ্যালের প্রধান উদ্দেশ্য হলো ব্যবহারকারীদের নিরাপদ ও স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ দেওয়া। বিশেষভাবে ডিজাইন করা প্ল্যাটফর্মটি নিম্নলিখিত বৈশিষ্ট্যসমূহের মাধ্যমে ব্যবহারকারীর অভিজ্ঞতা সমৃদ্ধ করছে:

ভুয়া তথ্যমুক্ত পরিবেশ:

নেক্সট সোশ্যাল প্ল্যাটফর্মে ভুয়া তথ্য, বিভ্রান্তিকর পোস্ট বা বট অ্যাকাউন্টের ব্যবহার সীমিত করা হয়েছে।

অশালীন ভাষা নিয়ন্ত্রণ:

ব্যবহারকারীদের জন্য একটি সুরক্ষিত এবং সৌজন্যমূলক পরিবেশ নিশ্চিত করা হয়েছে।

উন্নত এআই প্রযুক্তি ব্যবহার:

তুর্কি বৃহৎ ভাষা মডেল T3 AI ব্যবহার করে, ব্যবহারকারীর ট্যাগকৃত পোস্টে দ্রুত প্রতিক্রিয়া জানানো যায় এবং এনগেজমেন্ট বাড়ানো যায়।

নির্ভরযোগ্যতা বাড়ানো:

তরুণ প্রোগ্রামাররা তৈরি বিভিন্ন অ্যাপ্লিকেশন ভুয়া তথ্য শনাক্তকরণে সহায়তা করছে।

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার প্রেসিডেন্টকে মালয়েশিয়ায় আমন্ত্রণ

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের স্থাপনায় ব্যাপক ক্ষতির চিত্র

সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি কূটনৈতিক সমাধানেও আগ্রহী ইরান: আরাগচি

বসনিয়ার কসাই ম্লাদিচের বীরোচিত শেষকৃত্য, জাতিসংঘের উদ্বেগ

সৌদি আরবে হামলা হলেও মক্কা চুক্তি সক্রিয় হয়নি কেন

ইরানি দূতাবাসের কর্মকর্তাকে দেশ ছাড়ার নির্দেশ দিল সুইডেন

ইউরোপকে লাভরভের হুঁশিয়ারি, রাশিয়ায় হামলা হলে যুদ্ধ হবে সংক্ষিপ্ত

সুদানে স্বর্ণের খনি ধসে নিহত ৬৭

সৌদির তেল স্থাপনা ও বিমানঘাঁটিতে হামলার দাবি হুথিদের

জিন্নাহর সমাধিসৌধে বাংলায় খোদাই করা জন্ম ও মৃত্যুতারিখ