হোম > বিশ্ব

সাইবার হামলার শিকার বার্তা সংস্থা এএফপি, বন্ধ কনটেন্ট প্ল্যাটফর্ম

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ফ্রান্সের রাজধানী প্যারিসভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা এজেন্সি ফ্রান্স-প্রেস (এএফপি) সাইবার হামলার শিকার হয়েছে। এ ঘটনার পর সংস্থাটির কনটেন্ট আদান-প্রদানের প্ল্যাটফর্ম ‘এএফপি ফোরাম’ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এএফপির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পাঠানো এক অভ্যন্তরীণ ই-মেইলে বলা হয়, প্যারিসের স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে (জিএমটি ০০টা ৩০ মিনিট) এ হামলা শুরু হয়। হামলাকারীরা এএফপি ফোরামকে লক্ষ্যবস্তু করে। প্ল্যাটফর্মটি ব্যবহার করে গ্রাহকেরা এএফপির সংবাদ, ছবি ও অন্যান্য কনটেন্ট দেখতে এবং ডাউনলোড করতে পারেন।

ই-মেইলে বলা হয়, সাইবার অনুপ্রবেশের বিষয়টি শনাক্ত হওয়ার পরপরই তা নিয়ন্ত্রণে কাজ শুরু করেন সংস্থাটির প্রযুক্তি দল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এএফপি ফোরাম বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্ল্যাটফর্মটি বন্ধ থাকবে।

এদিকে প্ল্যাটফর্মটি বন্ধ থাকায় গ্রাহকদের বিকল্প উপায়ে প্রয়োজনীয় কনটেন্ট সরবরাহের ব্যবস্থা করছে এএফপি।

সংস্থাটি জানায়, সাইবার হামলার ঘটনা তদন্তে বাইরের বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হয়েছে। তবে এ হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

সাম্প্রতিক মাসগুলোতে ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশের বেসরকারি প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার ওপর ধারাবাহিক সাইবার হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার কোনো কোনোটি আর্থিক লাভের উদ্দেশ্যে পরিচালিত অপরাধী চক্রের সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে। আবার কিছু হামলার লক্ষ্য ছিল অস্থিতিশীলতা সৃষ্টি করা।

সূত্র: আনাদোলু

আরএ

গাজায় সংহতি কেন গণহত্যা বন্ধ করতে পারেনি

ইরানে জয় প্রায় হাতের মুঠোয়, তেহরানকে চুক্তিতে পৌঁছানোর আহ্বান

ব্রিটেনে অভিবাসী কমেছে ৯২ শতাংশ, ২৯ বছরের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যায় বিদ্যুতহীন ৯ লাখ গ্রাহক, বাতিল শত শত ফ্লাইট

তেল বিক্রির অর্থ দিয়ে ১৬ বিলিয়ন ডলারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করবে তুরস্ক-ইরাক

স্পেনে উত্থান হচ্ছে কট্টর ডানপন্থিদের

ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় বেসিকতাস সমর্থকদের সঙ্গে জর্জিয়ার পুলিশের সংঘর্ষ

সৌদির তেল শোধনাগারে হুথিদের হামলার তীব্র নিন্দা জানাল মুসলিম ওয়ার্ল্ড লিগ

কুয়েতে প্রাণঘাতী ড্রোন হামলার দায় অস্বীকার করল ইরান

হুথিদের হামলায় সৌদির বৃহত্তম তেল শোধনাগারে আগুন, নিহত ১