হোম > বিশ্ব

প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প

আমার দেশ ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে শপথ নেন তিনি।

গত বছরে নভেম্বরের নির্বাচনে জয় পান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে তিনি দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন।

শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প বলেন, আমেরিকার স্বর্ণযুগ এখন থেকে শুরু হলো। আজ থেকে আমাদের দেশ সমৃদ্ধ হবে এবং সম্মানিত হবে। আমি সাধারণভাবে আমেরিকাকে প্রথমে রাখব। আমেরিকা ফের একটি উৎপাদনশীল দেশ হয়ে উঠবে। আমেরিকার নিচে পৃথিবীর যে কোনো দেশের মধ্যে সবচেয়ে বেশি তেল এবং প্রাকৃতিক গ্যাস রয়েছে। আমরা এ সম্পদ ব্যবহার করব।

শপথ অনুষ্ঠানে সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনও উপস্থিত ছিলেন। এছাড়া সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ বুশ ও বিল ক্লিনটনও শপথ অনুষ্ঠানে যোগ দেন।

গত কয়েক বছরে ক্যাপিটল হিলের পশ্চিম লনে শপথ গ্রহণ অনুষ্ঠান হলেও, এবার সেটি হয়েছে ক্যাপিটল রোটুন্ডায়। বিরূপ আবহাওয়ার কারণে অনুষ্ঠানটি ইনডোরে সরিয়ে নেওয়া হয়। সূত্র: সিএনএন

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর