হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে ২ হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো একজন। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে একথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা ১১ টা ২৫ মিনিটের দিকে নিউ জার্সির হ্যামনটন মিউনিসিপ্যাল ​​বিমানবন্দরের কাছে মাঝ আকাশে হেলিকপ্টার দু’টির মধ্যে সংঘর্ষ হয়। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

পুলিশ জানায়, সংঘর্ষে দুটি হেলিকপ্টারেই আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। অপর একজনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হয়। দু’টি বিমানেই শুধু পাইলট ছাড়া আর কোনো আরোহী ছিল না।

হ্যামনটন পুলিশ প্রধান কেভিন ফ্রিল বলেন, হেলিকপ্টার দু’টি একসঙ্গে খুব কাছ দিয়ে উড়ছিল, সম্ভবত এটিই সংঘর্ষের কারণ। ঘটনার তদন্ত করছে জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড।

দুর্ঘটনাস্থলের কাছের একটি ক্যাফের মালিক সাল সিলিপিনো জানান, নিহত ও আহত পাইলট দুজনই তার ক্যাফের নিয়মিত ক্রেতা ছিলেন এবং প্রায়ই একসঙ্গে নাশতা করতেন। তিনি বলেন, দুর্ঘটনার আগে তিনি ও অন্যান্য ক্রেতারা হেলিকপ্টার দুটিকে উড্ডয়ন করতে দেখেছিলেন। কিছুক্ষণের মধ্যেই একটি হেলিকপ্টার ঘুরতে ঘুরতে নিচে নামতে শুরু করে, এরপর অন্যটিও একইভাবে নিয়ন্ত্রণ হারায়। ঘটনাটি ছিল ভীষণই ভয়ংকর, বলে জানান তিনি।

আরএ

‘চুক্তির শর্ত রক্ষা না করলে যুক্তরাষ্ট্রকে মূল্য দিতে হবে’

যুক্তরাষ্ট্রের অবস্থা আগের চেয়েও শোচনীয়

ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলল ইরান

গায়েব হলো ১১৫ কোটি ব্যারেল তেল

মেলোনিকে নিয়ে ট্রাম্পের মন্তব্যে ইতালির পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর বাতিল

লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৪৭

ফ্রান্সের ৫৩ প্রশাসনিক এলাকায় তাপপ্রবাহের সতর্কতা

ইসরাইলের হামলা শান্তি প্রচেষ্টায় হুমকি: লেবাননের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্র নয়, ইরান হতাশার মধ্যে রয়েছে: ট্রাম্প

যুদ্ধবিরতি কার্যকর করেছে হিজবুল্লাহ-ইসরাইল: রয়টার্স