হোম > বিশ্ব

বিদেশি সংবাদমাধ্যমে পেরেক ঠুকলো ইসরাইল

আতিকুর রহমান নগরী

ইসরাইলের সংসদ নেসেট সোমবারের অধিবেশনে দুটি বিতর্কিত বিল পাস করেছে। এর একটিতে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের অনুমতি দিয়েছে। আর অন্যটি ছিলো ‘আল জাজিরা আইন’ স্থায়ী করার বিল, যেখানে আদালতের অনুমোদন ছাড়াই বিদেশী সংবাদমাধ্যম স্থায়ীভাবে বন্ধ করার সরকারি ক্ষমতা।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অতি-ডানপন্থি মিত্রদের দ্বারা বিল দুটি নেসেটে উত্থাপিত হওয়ার পর প্রাথমিক পাঠে পাস করেছে। অনুমোদনের পক্ষে ৫০ ভোট এবং বিপক্ষে ৪১ ভোট পড়ে। এখন চূড়ান্ত অনুমোদনে আরো যাচাই করার জন্য একটি কমিটিতে পাঠানো হয়েছে।

‘আল জাজিরা আইন’ স্থায়ী করার বিলে বলা হয়েছে, বর্তমানে সরকার যদি মনে করে বিদেশি মিডিয়াগুলো ইসরাইলের নিরাপত্তার জন্য ক্ষতিকর, তাহলে ওই আউটলেটগুলোকে সাময়িক বন্ধ করার নির্দেশ দিতে পারবে সরকার। প্রবর্তিত নতুন ব্যবস্থার মাধ্যমে বিচারিক তদারকি ব্যতীত ভালো খারাপ যেকোন পরিস্থিতিতেই সরকারের নির্দেশই পালনীয়।

এছাড়াও ইসরাইলের যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহি নেসেটকে বিলটি দ্রুত পাস করার আহ্বান জানিয়ে বলেন যে অস্থায়ী ব্যবস্থার দিন শেষ হয়ে গেছে।

আইন বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই পদক্ষেপ সংবাদমাধ্যমের স্বাধীনতাকে ক্ষুন্ন করবে, এছাড়াও এই বিল সাংবিধানিক নীতি লঙ্ঘন করতে পারে।

ইতোমধ্যে, গাজায় গণহত্যা যুদ্ধের কভারেজের জন্য নেতানিয়াহুর সরকার আল জাজিরার ব্যুরো বন্ধ করার নির্দেশ দেয়। পরবর্তীতে ২০২৪ সালের এপ্রিলে মূল আইনটি কার্যকর করা হয়েছিল।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

ইসরাইলে ইরানের নতুন দফা ক্ষেপণাস্ত্র হামলা

তেহরানে বিমানবন্দরে বড় হামলা, উড়োজাহাজে আগুন

ইসরাইলে টানা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান, লক্ষ্য প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করা

যুক্তরাষ্ট্র–ইসরাইলের হামলা নিয়ে জাতিসংঘের ভূমিকার সমালোচনা ইরানের

নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ

হরমুজ প্রণালী বন্ধের পরিকল্পনা নেই: ইরান

যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি ধর্মীয় নেতার

বিপদ সংকেত পাঠানো ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিককেকে আশ্রয় দিল ভারত

ইরান থেকে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা

ইরানে তাৎক্ষণিক হামলার পরিকল্পনা নেই, তবে স্থল অভিযান হলে যোগ দেবে কুর্দি বিদ্রোহীরা