হোম > বিশ্ব

তাইওয়ানে ৫.৯ মাত্রার ভূমিকম্প

ঢাবি সংবাদদাতা

তাইওয়ানে ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।

ইউএসজিএস জানায়, হুয়ালিয়েন সিটি থেকে ৭১ কিলোমিটার দক্ষিণে পূর্ব উপকূলে প্রায় ৩১ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হেনেছে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় আঘাত হানা এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে তাইতুং ফায়ার ডিপার্টমেন্ট এএফপিকে জানিয়েছে।

পূর্ব উপকূলের চেংগং শহরের এক অগ্নিনির্বাপণকর্মী বলেন, ‘ভূমিকম্পের সময় কম্পিউটার স্ক্রিন ও ফ্যান তীব্রভাবে কাঁপছিল। এটা আগের ভূমিকম্পগুলোর চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। আমি তখনই বাইরে ছুটে যাওয়ার কথা ভাবি।’

এর আগে ২০২৪ সালের এপ্রিল মাসে দ্বীপটিতে ৭.৪ মাত্রার একটি প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানে। কর্তৃপক্ষের মতে, সেই ভূমিকম্প ২৫ বছরে সবচেয়ে শক্তিশালী ছিল। এতে অন্তত ১৭ জন নিহত, ভূমিধস এবং হুয়ালিয়েন এলাকার বহু ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ফ্রান্স জ্বলছে, দেরি হওয়ার আগেই সীমান্ত বন্ধ করুন: ট্রাম্প

ফ্রান্সের ১৪০ শহরে ছড়িয়ে পড়া বিক্ষোভ রূপ নিল দাঙ্গায়, গ্রেপ্তার দুই হাজার

নিরাপত্তা উদ্বেগে সৌদির ৯৯ তলা কিংডম সেন্টার বন্ধ ঘোষণা

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে রাশিয়ার তেল টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলা

সৌদি আরবের দুই এলাকায় জরুরি সতর্কতা, পরে বিপদমুক্ত ঘোষণা

আঞ্চলিক সংকট নিরসনে পাকিস্তানের সঙ্গে ইরানের আলোচনা

নতুন নজির গড়তে যাচ্ছে জাপান-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া

ফ্রান্সজুড়ে বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১, গ্রেপ্তার প্রায় ২০০০

রাশিয়ার তেলের ওপর নির্ভরশীল ভারত, নতুন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

কানাডার আলবার্টায় সামরিক ঘাঁটিতে আগুন, নিহত অন্তত ৭