হোম > বিশ্ব

হামলায় ৩০ জন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা নিহত, দাবি ইসরাইলের

আমার দেশ অনলাইন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ মোট ৩০ জন উর্ধ্বতন ইরানি কর্মকর্তা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

ইসরাইলের চ্যানেল-১২ জানিয়েছে, দেশটির বিমান বাহিনী শনিবার তাদের দীর্ঘদিনের শত্রুর বিরুদ্ধে ‘হামলা শুরুর মাত্র আধ মিনিটের মধ্যে’ পরিচালিত অভিযানে ওই ৩০জন নিহত হয়েছে।

তাদের এন-১২ ওয়েবসাইটের সাংবাদিকরা জানিয়েছেন, ইসরায়েলি রাজনৈতিক ও নিরাপত্তা বাহিনী জোর দিয়ে বলেছে, “আমরা কেবল শুরুতেই আছি এবং আমাদের এখনও কমপক্ষে কয়েক দিনের অভিযান বাকি আছে।”

অন্যান্য ইসরাইলি মিডিয়া যুদ্ধে ইসরাযইলি ও মার্কিন সামরিক বাহিনীর মধ্যে বিস্তৃত পরিকল্পনা এবং কঠোর সহযোগিতার পাশাপাশি গোয়েন্দা তথ্যের সঠিকতা তুলে ধরেছে।

তবে, ইসরাযইলি প্রতিরক্ষা বিশ্লেষক ইয়োভ লিমোর সতর্ক করে বলেছেন যে, শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের মধ্যে গ্যাপ বা মতপার্থক্য দেখা দিতে পারে। “ইসরাইলের এই যুদ্ধকে কয়েক দিন বা সপ্তাহ, সম্ভবত আরও দীর্ঘ সময় করার জন্য ধৈর্য এবং সব ধরনের প্রস্তুতি রয়েছে” বলেন তিনি।

“কিন্তু এটা স্পষ্ট নয় যে ট্রাম্পের ধৈর্য এবং মাথা ঠান্ডা রাখার ক্ষমতা একই স্তরের রয়েছে কিনা” বলেন লিমোর।

দেশটির প্রবীন সাংবাদিক নাহুম বারনিয়া উল্লেখ করেছেন, “আমেরিকার জন্য এটা একটি পছন্দের যুদ্ধ কিন্তু ইসরাইলের জন্য এটি একটি প্রয়োজনের যুদ্ধ।”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের পূর্ণ সমর্থন থাকলেও তিনি ইসরাইলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জনমতের পরিবর্তনের বিপদ সম্পর্কে সতর্ক করেছেন।

পশ্চিম তীরে সহিংসতা বন্ধে ইসরায়েলের ওপর চাপ দেওয়ার আহ্বান মার্কিন ডেমোক্র্যাটদের

নিরাপত্তার অজুহাতে মোদির বাসভবনের পাশ থেকে ৭০০ পরিবারকে সরে যাওয়ার নির্দেশ

যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করছে ইরান

ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী শতভাগ প্রস্তুত: কমান্ডার

পশ্চিমবঙ্গের এক হাসপাতালে একদিনে ১০ নবজাতকের মৃত্যু

নেপালে ১০৫ ভারতীয় নিখোঁজ

ইরান যুদ্ধের ধাক্কায় দুবাই বিমানবন্দরে যাত্রী কমেছে ৩১ শতাংশ

নিউইয়র্কে মোহন ভগবতের অনুষ্ঠান চাই না : জোহরান মামদানি

চীনমুখী হচ্ছে মালয়েশিয়া

ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প