হোম > বিশ্ব

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৫০

আমার দেশ অনলাইন

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমে জামফারা রাজ্যের একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। বেশ কয়েকজন নারী ও শিশুকে অপহরণ করেছে বন্দুকধারীরা। বৃহস্পতিবার গভীর রাতে জামফারার বুককুয়ুম এলাকার একটি গ্রামে মোটরসাইকেলে করে প্রবেশ করে সশস্ত্র সন্ত্রাসীরা।

শুক্রবার সকাল পর্যন্ত গ্রামজুড়ে হামলা চালায় তারা। বিভিন্ন বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং বাসিন্দাদের অপহরণ করে।

বুককুয়ুম দক্ষিণের প্রতিনিধিত্বকারী আইনপ্রণেতা হামিসু এ ফারু বলেন, অপহৃতদের সংখ্যা এখনো স্পষ্ট নয়, কারণ স্থানীয় কর্মকর্তারা এখনো নিখোঁজদের তালিকা তৈরি করছেন।

স্থানীয় বাসিন্দা ৪১ বছর বয়সি আবদুল্লাহি সানি জানান, গ্রামবাসী এক দিন আগে ১৫০টিরও বেশি মোটরসাইকেলে করে আসা বন্দুকধারীদের দেখে নিরাপত্তা বাহিনীকে জানিয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

গত সপ্তাহেই, উত্তর-পশ্চিম নাইজার রাজ্যের বোরগু এলাকায় অভিযানে কমপক্ষে ৪৬ জন নিহত হয়। সবচেয়ে ভয়াবহ হামলাটি ঘটে কনকোসো গ্রামে, যেখানে কমপক্ষে ৩৮ জন বাসিন্দাকে গুলি করে হত্যা করা হয়।

আরএ

যন্তর মন্তরে যাওয়ার পথে কেজরিওয়াল আটক

গাজায় যুদ্ধবিরতির এক বছর, বেশির ভাগ প্রতিশ্রুতিই অপূর্ণ

বিক্ষোভ কর্মসূচি থেকে নেহা বোরা আটক

দিল্লি পুলিশের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

ব্যারিকেড সরিয়ে এগোচ্ছে মিছিল, থমথমে দিল্লি

সিজেপির শীর্ষ নেতারা আটক, দিল্লি আন্দোলনের নেতৃত্ব গেল দ্বিতীয় সারিতে

‘বাবরি মসজিদ’ নির্মাণ শেষ করে ভারত ছেড়ে যাওয়ার ঘোষণা হুমায়ুন কবীরের

বিক্ষোভে যাওয়ার পথে আটক মহাত্মা গান্ধীর প্রপৌত্র

ককরোচ পার্টির শীর্ষ নেতাদের কোথায় রেখেছে পুলিশ, যা জানা গেল

আটকের সময় ককরোচ-প্রধানের স্লোগান—ইনকিলাব জিন্দাবাদ