হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রে মাদুরোর বিচার করা হবে: রুবিও

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: বিবিসি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিচার করা হবে যুক্তরাষ্ট্রে। রুবিওর সঙ্গে ফোনে কথা বলার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন সিনেটর মাইক লি। এরআগে, মাদুরো ও তার স্ত্রীকে আটকের দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, হামলার বিষয়ে রুবিওর সঙ্গে ফোনে কথা বলেছেন সিনেটর মাইক লি। তিনি বলেন, ‘মাদুরো মার্কিন হেফাজতে থাকায় ভেনেজুয়েলায় আর কোনো পদক্ষেপ নেয়ার আশা তিনি (রুবিও) করেন না।

লি আরো বলেন, ‘যারা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরে কাজ করছিলেন তাদের সুরক্ষা এবং প্রতিরক্ষার জন্য মার্কিন হামলাগুলো চালানো হয়েছে।’

এরআগে উটাহের রিপাবলিকান সিনেটর মাইক লি সামাজিকমাধ্যমে এক্সে লিখেছিলেন, ‘যুদ্ধ ঘোষণা বা সামরিক শক্তি ব্যবহারের অনুমোদনের ছাড়াই এই পদক্ষেপ কীভাবে সাংবিধানিকভাবে ন্যায্যতা পাবে তা জানার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় ব্যাপক হামলা চালিয়েছে এবং দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে।

ট্রাম্প আরো লিখেন, ‘এই অভিযান যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় সম্পন্ন হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

আরএ

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, বিতর্কে উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ

স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যা, ৪ জনের প্রাণহানি