হোম > বিশ্ব

চীনে ট্রেনের ধাক্কায় নিহত ১১

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

দক্ষিণ-পশ্চিম চীনে ট্রেনের ধাক্কায় ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুনমিংয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, নিহতরা সবাই রেলওয়ের কর্মী।

বৃহস্পতিবার ভোরে ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের লুওয়াংজেন স্টেশনে ভূমিকম্প শনাক্তকরণ সরঞ্জাম পরীক্ষা করছিল ট্রেনটি। ওই সময় ট্রেনের ধাক্কায় মারা যায় একটি বাঁকানো রেললাইনে থাকা কর্মীরা।

দুর্ঘটনার পর রেল কর্তৃপক্ষ আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

দুর্ঘটনার কারণে কিছুক্ষণ বন্ধ থাকার পর লুওয়াংঝেন স্টেশনে রেল চলাচল আবার স্বাভাবিক হয়েছে।

বিশ্বে সবচেয়ে বড় রেলনেটওয়ার্ক রয়েছে চীনের। সবমিলিয়ে দেশটিতে আছে ১ লাখ ৬০ হাজার কিলোমিটার দীর্ঘ রেলপথ। প্রতিবছর কয়েক কোটি ট্রিপ পরিচালনা করে দেশটির রেল কর্তৃপক্ষ।

২০২০ সালে হুনান প্রদেশের চেনঝোতে একটি ট্রেন লাইনচ্যুত হলে একজন নিহত এবং ১২৭ জন আহত হয়।

সূত্র: আল জাজিরা

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

ক্রমাগত একঘরে হয়ে পড়ছে ইসরাইল

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু

আল-আকসা মসজিদে ইহুদিদের অনুপ্রবেশের নিন্দা আমিরাতের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের