হোম > বিশ্ব

কাতারে হামলা যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে প্রভাব ফেলবে না: রুবিও

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

কাতারে ইসরাইলের হামলায় তেলআবিব-ওয়াশিংটন সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, হামলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসন্তুষ্ট হলেও, এতে যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে কোনো পরিবর্তন আনবে না। খবর আল জাজিরার।

যুক্তরাজ্য ও ইসরাইল সফরে যাওয়ার আগে সাংবাদিকদের সাথে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। এসময় তিনি বলেন, গাজা যুদ্ধবিরতির প্রচেষ্টায় হামলার প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইল আলোচনা করবে।

তিনি বলেন, ‘পেসিডেন্ট চান দ্রুত যুদ্ধবিরতি চুক্তি হোক। এতে ৪৮ জন জিম্মি একসাথে মুক্তি পাবে।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, হামাস এখন আর হুমকি নয়, তাই গাজার পুনর্গঠনের ওপর জোর দেয়া প্রয়োজন।

গত মঙ্গলবার দোহায় একটি আবাসিক ভবনে হামাস নেতাদের লক্ষ্য করে চালায় ইসরাইল। সেসময় গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব নিয়ে আলোচনা চলছিল। ওই হামলায় পাঁচ হামাস সদস্য ও কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৬৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। গাজা যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র ও মিসরের সঙ্গে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে কাতার।

এদিকে, দোহায় ইসরাইলের হামলার পর পরবর্তী কর্মপন্থা নির্ধারণে আগামী সোমবার আরব-ইসলামিক শীর্ষ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে কাতার। দেশটির প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ বিন মোহাম্মদ আল-আনসারী রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কিউএনএ-কে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান।

আরএ

ন্যাটো মিত্রদের ট্রাম্পের হুমকি

এবার আলী লারিজানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান

সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল আইআরজিসি

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কড়া সমালোচনা করলেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার

হরমুজ প্রণালিতে অভিযানে কখনোই অংশ নেবে না ফ্রান্স: ম্যাক্রোঁ

পশ্চিমবঙ্গে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস

পদত্যাগপত্রে যা লিখেছেন মার্কিন ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টার প্রধান

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট হামলা

জ্বালানি সাশ্রয় করতে শ্রীলঙ্কায় সপ্তাহে ৩ দিন ছুটি ঘোষণা

ইরান আমাদের জন্য কোনো হুমকি ছিল না: মার্কিন এনসিটিসি প্রধান