হোম > বিশ্ব

ইসরাইলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান মুসলিম নেতাদের

দোহা সম্মেলন

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

কাতারে ইসরাইলি হামলায় তীব্র নিন্দা জানিয়েছে আরব ও মুসলিম দেশগুলো। সোমবার দোহায় আরব ও মুসলিম দেশগুলোর শীর্ষ সম্মেলনে যৌথ ঘোষণায় বলা হয়, এই হামলা আঞ্চলিক শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। সোমবারের যৌথ অধিবেশনে অংশ নেয় আরব লিগ এবং ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) প্রায় ৬০টি সদস্য দেশ। খবর আল জাজিরার।

গত ৯ সেপ্টেম্বর কাতারের দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে বিমান ও ড্রোন হামলা চালায় ইসরাইল। সেসময় গাজা যুদ্ধ বিরতির বিষয়ে যক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে আলোচনা চলছিল। হামলায় ছয়জন নিহত হন।

অধিবেশনে সদস্য রাষ্ট্রগুলোকে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা এবং দেশটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়।

সম্মেলন শেষে এক যৌথ বিবৃতিতে বলা হয়, ইসরাইল কাতারে কাপুরুষোচিত ও বেআইনি হামলা চালিয়েছে, যা শান্তি প্রচেষ্টাকে দুর্বল করছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, এই সম্মেলন আরব-ইসলামিক বিশ্বের ঐক্য ও সংহতির প্রতিফলন। তিনি ইসরাইলের কর্মকাণ্ডকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দেন।

কাতারের সঙ্গে ঘনিষ্ঠ উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনসহ জর্ডান, মিসর এবং মরক্কো এরই মধ্যে ইসরাইলকে স্বীকৃতি দিয়েছে।

আরএ

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা