হোম > বিশ্ব

ফিলিস্তিনিদের মুক্তিতে রামাল্লায় আবেগঘন পরিবেশ

আতিকুর রহমান নগরী

ইসরাইলি বাহিনীর হাতে বন্দি ফিলিস্তিনিদের মুক্তিতে রামাল্লায় এক আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘদিন পর আপনজনকে কাছে পেয়ে আনন্দ-উল্লাসের সঙ্গে জড়িয়ে ধরে চিৎকার আর কান্নায় ভেঙে পড়েন সদ্য মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের স্বজনরা।

এর আগে সোমবার দুপুরে ইসরাইলের কাছ থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের বহনকারী দু'টি বাস পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছায়।

এদিকে এরইমধ্যে ইসরাইলের ২০ জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধবিরতি চুক্তির আওতায় আন্তর্জাতিক রেডক্রস কমিটির কাছে তাদের হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত,শুক্রবার ইসরাইলি বিচার মন্ত্রণালয় মুক্তিপ্রাপ্ত বন্দিদের নাম প্রকাশ করেছে। আজ ভোর থেকে বন্দিদের পরিবার প্রিয়জনের মুক্তির জন্য অপেক্ষায় ছিলো। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিলো, পরিকল্পনা অনুসারে প্রায় ১০০ জন বন্দিকে পশ্চিম তীরে মুক্তি দেয়া হবে। বাকিদের গাজা বা মিশরে নির্বাসনের জন্য নির্ধারণ করা হয়েছে। অল্প সংখ্যক বন্দিকে পূর্ব জেরুজালেমে মুক্তি দেয়া হবে।

উল্লেখ্য, যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরাইলি কারাগারে বন্দি ১ হাজার ৯৫০ জন ফিলিস্তিনিকে ফেরত দেওয়ার কথা রয়েছে। তাদের মধ্যে ২৫০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। বন্দিদের মধ্যে ২২ শিশুও রয়েছে।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকাণ্ড সুস্পষ্ট যুদ্ধাপরাধ: এজেই

ভারতে বিয়ের পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যা

পাকিস্তানের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই সিন্ধু নদে বাঁধ দিল ভারত

ইসরাইলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরকে থামাবে কে

ফকল্যান্ড যুদ্ধে ব্রিটিশ সেনা হত্যায় আর্জেন্টিনাকে অস্ত্র দেয় ইসরাইল

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ট্রাম্প

আরো এক হামাস কমান্ডারকে হত্যা করল ইসরাইল

খারগ দ্বীপে ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

গাজায় যা ঘটছে তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত